1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বাজারের টেন্ডার বাক্স খোলার নিয়ে সর্বোচ্চ দরদাতার উপর হামলা বাউফল । - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 23, 2026, 5:39 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বাজারের টেন্ডার বাক্স খোলার নিয়ে সর্বোচ্চ দরদাতার উপর হামলা বাউফল ।

বাউফল পটুয়াখালী প্রতিনিধিঃ মোঃ রুবেল হোসাইন
  • Update Time : Thursday, March 20, 2025,
  • 179 Time View
73

বাউফল পটুয়াখালী প্রতিনিধিঃ মোঃ রুবেল হোসাইন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পটুয়াখালীর বাউফলে হাট-বাজার ইজারার টেন্ডার বাক্স খোলার পরই সর্বোচ্চ দরদাতার উপর হামলা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট ইজারার জন্য দরপত্র আহবান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। (২০ )ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বাক্স খোলার পর ২টি দরপত্র পাওয়া যায়। এরমধ্যে ৩৫ লাখ টাকা মূল্য দিয়ে ১টি দরপত্র জমা দেন আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দিন পঞ্চায়েত এবং ৩৭ লাখ টাকা মূল্য দিয়ে অপরটি জমা দেন একই ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলমাছ তালুকদার।

এরপর ইজারাদার হিসেবে নাম ঘোষণা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নীচে অপেক্ষা করছিলেন আলমাছ তালুকদার। এসময়

বিএনপি নেতা জসীম উদ্দিন পঞ্চায়েত দলবল নিয়ে আলমাছ তালুকদারকে এলোপাতাড়িভাবে চর থাপ্পর, কিল ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে আলমাছ তালুকদারের লোকজন খবর পেয়ে সেখানে গেলে জসীম পঞ্চায়েত চলে যান। পরে আহত আলমাছ তালুকদারকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আলমাছ তালুকদার বলেন, প্রথমে আমাকে ।

জসীম পঞ্চায়েত হাটের ইজারায় অংশ নিতে বারন করেন। প্রাণনাশের হুমকি দেন। আমি দরপত্র জমা দেওয়ার পর তিনি আমার উপর ক্ষিপ্ত হন। দরপত্র বাক্স খোলার পরই তিনি উত্তেজিত হয়ে আমার উপর চড়াও হন। আমি এর বিচার চাই।

ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেন, দরপত্র বাক্স খোলার সময় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য কোনো পুলিশ মোতায়েন ছিল না। উপজেলা প্রশাসনের পক্ষে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এ কারনে সেখানে সর্বোচ্চ দরদাতার উপর হামলা হয়েছে।

অবশ্য অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা জসীম উদ্দিন পঞ্চায়েত বলেন, আলমাছ তালুকদারের উপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তিনি অসদাচরন করায় সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, দরপত্র বাক্স খোলার বিষয়টি জানা নেই। এখন পর্যন্ত হামলার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট