1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বাগেরহাটে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন পাষণ্ড স্বামীর  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 23, 2026, 4:36 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বাগেরহাটে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন পাষণ্ড স্বামীর 

সজিব শিকদার জেলা প্রতিনিধি( বাগেরহাট) 
  • Update Time : Friday, March 21, 2025,
  • 98 Time View
62

সজিব শিকদার জেলা প্রতিনিধি( বাগেরহাট) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

যৌতুকের টাকা দিতে না পারায় মারপিট ও জখমের শিকার হয়ে বাড়ি ছাড়া হয়েছেন মুক্তা বেগম (২৬) নামে গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী মুক্তা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। মুক্তা বেগম পিরোজপুর জেলার মঠবাড়িয়া গ্রামের ইউসুফ আলীর মেয়ে ও বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামের আলামিন জমাদ্দার (৩৫) এর স্ত্রী। মুক্তা বেগম জানান, আট বছর পূর্বে গোবরদিয়া গ্রামের নুর ইসলাম জমাদ্দারের ছেলে আলামিন জমাদ্দারের সঙ্গে বিয়ে হয়। বর্তমানে তাসিন জমাদ্দার নামের ছয় বছরের একটি ছেলে সন্তান আছে। ঘর সংসার করাকালে স্বামী আলামিন জোমাদ্দার আমার অসহায় দরিদ্র বাবার কাছে ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে।

বাবার সামর্থ্য না থাকায় যৌতুকের টাকা দিতে ব্যর্থ হলে আলামিন আমাকে একাধিকবার মারধর করে গুরুতর জখম করে। তার এলোপাথাড়ি মারধরে আমার বাম চোখ প্রায় নষ্ট হয়ে গেছে। এরপরেও আলামিনের নির্যাতন বন্ধ না হওয়ায় এক পর্যায় আমি বাধ্য হয়ে বিষয়টি আমার পরিবারকে জানাই। আমার পিতার পরিবার আলামিন এর সাথে দেখা করে। যৌতুকের টাকা ছাড়া কোন মীমাংসায় রাজি নয় বলে আলামিন নির্যাতন অব্যাহত রাখে ও ভরণপোষণ বন্ধ করে দেয়।

মুক্তা বেগম আরো জানান, গত ২০ মার্চ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আমার পিতা ও বোন বাড়িতে আসে। এ সময় আলামিন জমাদ্দার ও তার বোন আয়েশা আক্তার আদুরী আবারো ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে। আমার বাবা যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আলামিন অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে আলামিন লোহার রড দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। সে আমার মুখে ঘুসি মারলে আমার দাঁত ভেঙ্গে পড়ে যায়।

এ সময় আল-আমিনের বোন আয়েশা আক্তার আমার বোন মুন্নি বেগমকে মারধর করে পানিতে ফেলে দেয়। পরে আমাদের ডাক-চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল প্রেরণ করে। তিনি এ ঘটনায় জড়িত স্বামী আল আমিন ও তার বোন আয়েশা আক্তার আদুরীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান বলেন, হামলার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনগত অবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট