1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ১২:৫৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাগেরহাটে ছেলে ও পুত্রবধূর অত্যাচার থেকে বাঁচতে অসহায় বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

সজিব শিকদার জেলা প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, মার্চ ২৮, ২০২৫,
  • 167 Time View
150

সজিব শিকদার জেলা প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাগেরহাটে বাগেরহাটে ছেলে ও পুত্রবধূর অত্যাচার থেকে বাচতে ৯০ বছর বয়সী বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অসহায় ওই বৃদ্ধা মা কানন বালা দাস। কানন বালা দাস বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বিষখালী গ্রামের সুনীল কুমার দাসের স্ত্রী । এ সময় কানন বালা দাসের ছেলে জগবন্ধু দাস ও মেয়ে কৃষ্ণাদাস উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বৃদ্ধার ছেলে জগবন্ধু দাস তার মায়ের পক্ষে লিখিত বক্তব্যে বলেন, আমার ৯০ বছর বয়সী বৃদ্ধা মাকে আমার মেঝো ভাই বাদল দাস ও স্ত্রী দিপা বালা দাস জোর পূর্বক বাড়ি থেকে বের বের করে দিয়েছে। এখন মায়ের বসত ঘর দখলের চেষ্টা, সম্পত্তি আত্মসাৎ, মানসিক ও শারীরিক নির্যাতনসহ আমাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।

এসময় মায়ের পক্ষে লিখিত বক্তব্যে জগবন্ধু দাস আরও বলেন, ২০১০ সাল থেকে আমার ভাই বাদল দাস পরিবারের সাথে সম্পর্কচ্ছেদ করে। ২০১৬ সালে বাদল দিপা বালা দাসকে বিয়ে করে ঘরে আনলে পরিবার তাকে গ্রহণ করলেও পরবর্তীতে দিপার অসৎ আচরণ ও পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা শুরু হয়। ২০১৮ সালে বাদল ও দিপা স্থানীয় বিনয় দাসের সহযোগিতায় আমার মা কানন বালার ১৩ শতক জমির ২ লক্ষ টাকার গাছ কেটে বিক্রি করে এবং জমিতে জোর করে ঘর নির্মাণ করে।

পরবর্তীতে এই বিনয় দাসের নামেই ধর্ষন মামলা দেয় এই দিপা।

জগবন্ধু দাস আরও বলেন, দিপা দাস সুযোগ বুঝে নিজের প্রয়োজনে সাধারন মানুষের সাথে সখ্যতা করে তোলে একপর্যায়ে যে কোন অজুহাতে তাকে ব্লাগ মেইল করে। যদি কারো সাথে মতের অমিল হয় তার বিরুদ্ধে জুড়িয়ে দেয় মিথ্যা মামলা। তার মিথ্যা মামলা ও অভিযোগে আমরাসহ অনেক নিরীহ পরিবার অতিষ্ট হয়ে গেছে। এই দিপা দাস বিগত ২ বছরে বাগেরহাটে ১০টির উপর বাসা পরিবর্তন করেছে। বাগেরহাটেও পার্শ্ববর্তী মানুষের সাথে বিরোধ হওয়ায় দিপাকে নিয়ে থানায় একাধিকবার শালিশীর ঘটনাও ঘটেছে।

তিনি আরো বলেন, ২০১৫ সালে ১৬ লক্ষ টাকা খরচ করে আমার মাকে ভালোভাবে রাখবার জন্যে আমি ও আমার বড় ভাই ডাঃ বিষ্ণু দাস বসতঘর নির্মান করে দেই। তারা আমার মাকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে বসত ঘরে বসবাস শুরু করে ও ঘরে থাকা স্বর্নালংকার, নগদ টাকা, ফার্নিচার বিক্রী করে প্রায় ৫লক্ষ টাকা ক্ষতি করে।

এই দিপা নিজের সম্পত্তি বলে সরকারী কমিউনিটি ক্লিনিক ৫দিন ধরে তালাবদ্ধ করে রাখে। প্রতিষ্ঠানের কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য গেলে তাদের সাথেও খারাপ ও উশৃঙ্খল আচরন করে ও হুমকি প্রদান করে জনান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃদ্ধা কানন বালা অভিযোগ করে বলেন, একের পর এক মিথ্যা মামলা ও অভিযোগে ছোট ছেলে জগবন্ধু দাসের চাকরি হারানোর উপক্রম হয়েছে দিপার মিথ্যা অভিযোগের কারণে। তার অত্যাচারে আমাদের পরিবার অতিষ্ট হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আমি প্রশাসন, মানবাধিকার সংগঠন ও সাংবাদিক সমাজের কাছে ন্যায়বিচার ও সহযোগীতা কামনা করেন এই বৃদ্ধা মা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026