1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বাগেরহাটে ঈদ উপহার পেল ১ হাজার ৮২ পরিবার - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 11:49 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বাগেরহাটে ঈদ উপহার পেল ১ হাজার ৮২ পরিবার

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) 
  • Update Time : Thursday, March 20, 2025,
  • 108 Time View
91

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাগেরহাটে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। অন্তবরর্তীকালীন সরকারের সহায়তায় বুধবার (২০মার্চ ) দিন ব্যাপি যাত্রাপুর ইউনিয়ণ পরিষদ চত্বরে ইউনিয়নের ১হাজার ৮২ জন উপকারভোগীর মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সকালে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. মুস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলিয়া বেগম, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ ইউপি প্রশাসক ও উপজেলা প্রাণী উন্নয়ন কর্মকর্তা মোঃ সামসুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিস ও ট্যাগ অফিসার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ যাত্রাপুর ইউনিয়ন পরিষদ মোঃ শাহ আলম মাতুব্বর, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ ইউপি প্রশাসকিক কর্মকর্তা কে এম জুলফিকার আলী হায়দার, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খারুল আজাদ আরজু প্রমূখ। ঈদের আগমুহুর্তে খাদ্য সহায়তা পেয়ে খুশি দরিদ্ররা। খাদ্য সহায়তা পাওয়া রত্না বেগম নামের এক নারী বলেন, ঈদের আগে এই চাল পেয়ে অনেক উপকার হলো। ছেলেমেয়েদের মুখে হাসি ফোটাতে পারব।

জাহাঙ্গীর শেখ নামের এক উপকারভোগী বলেন, আমরা দিনমজুর মানুষ, ঈদের খরচ চালানো কঠিন। এই চাল আমাদের অনেক উপকারে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মুস্তাফিজুর রহমান বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করাই আমাদের লক্ষ্য সরকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই বিশেষ খাদ্য সহায়তা দিচ্ছে, যাতে সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারে। ঈদ শুধু আনন্দের নয়, এটি ভাগাভাগি করারও উৎসব। তাই আমরা চাই, কেউ অভুক্ত থাকুক না।

২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বানতলা ইউনিয়নের দরিদ্র পরিবারগুলোর মাঝে এ উপহার প্রদান করা হয়, যা তাদের ঈদ উদযাপনে স্বস্তি এনে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট