1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১২:৪২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাগেরহাটে ইমামসহ ৮জনকে মারধরকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) 
  • Update Time : শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫,
  • 136 Time View
114

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর আদর্শ গ্রাম জামে মসজিদের টাকা আত্মসাতের উদ্দেশ্যে মসজিদের ইমাম মাও, আবু বক্কর সিদ্দিকসহ ৮জনকে মারধরকারী বিএনপি নেতা আমজাদ শেখ ও তার লোকদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (০৪ এপ্রিল) বেলা ১১টায় ডেমা ব্রিজ এলাকায় স্থানীয়বাসিন্দারা জড়ো হয়ে এই মানববন্ধন করেন।মানববন্ধন শেষে দশানী-রামপাল সড়কে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য দেন, আদর্শ গ্রাম জামে মসজিদের সভাপতি ইয়াছিন হাওলাদার, কোষাধক্ষ সোহেল তরফদার, স্থানীয় ব্যবসায়ী সোহেব ফকির, সোহাগ শেখ, ফিরোজা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, মসজিদের ব্যাংক হিসেবে থাকা ৪ লক্ষ ৮ হাজার টাকা আত্মসাতের জন্য স্থানীয় বিএনপি নেতা আমজাদ শেখের নেতৃত্বে ইমাম, মসজিদের সভাপতি ও কোষাধ্যক্ষকে চাপ প্রয়োগ করা হয়। তারা যখন টাকা দিতে অস্বীকৃতি জানায়, তখন আমজাদ, হুমায়ুন, রফিক, শিপনসহ ১৫-২০জন ইমাম সাহেবকে মারধর করে। এর প্রতিবাদ করলেও, আরও ৭জন মুসল্লীকে মারধর করেন হামলাকারীরা। বিষয়টি নিয়ে মামলা হলেও, এখন পর্যন্ত পুলিশ কোন আসামীকে আটক করেনি। বরং আসামীরা আমাদের হুমকী-ধামকী দিচ্ছেন। অতিদ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

জানাযায়, আদর্শগ্রাম জামে মসজিদের টাকা আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে গেল ২৫ মার্চ রাতে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক, মুসল্লী আমিনুল ইসলাম, জহিরুল, রুবেল, তানজিল, আবু তালেব, বাবু, এবং সালমানকে মারধর করেন আমজাদ ও তার লোকজন। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় রুবেল ও তানজিমকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত আমিনুল ইসলাম বাদী হয়ে বিএনপি নেতা আমজাদ শেখসহ ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫জনকে আসামী করে মামলা করেন। তবে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মাহামুদ-উল-হাসান বলেন, ইমাম ও মুসল্লীদের মারধরের ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছি। তবে ঘটনার পর থেকেই আসামীরা পালাতক রয়েছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026