1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান অপহরণ, খুলনা গোয়েন্দা পুলিশের উদ্ধার। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 23, 2026, 8:01 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান অপহরণ, খুলনা গোয়েন্দা পুলিশের উদ্ধার।

Reporter Name
  • Update Time : Friday, June 13, 2025,
  • 120 Time View
67

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান অপহরণ, খুলনা গোয়েন্দা পুলিশের উদ্ধার।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

বাগেরহাট সদর উপজেলা ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: মনি মল্লিককে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ১১ জুন রাতে খুলনার টিবি বাউন্ডারি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। আজ
১২ জুন সকালে পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি তাকে রুপসা এলাকার দুস্কৃতিকারীরা অপহরণ করেছিল। তবে মনি মল্লিকের দাবি এটা অপহরন নয়, তাকে হত্যা করার জন্য তুলে নেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায় মো: মনি মল্লিক বলছেন ” চার জনের একটি দল রুপসা এলাকা থেকে তাকে ধরে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। তারা আমাকে কিল ঘুষি ও লাথি মেরেছে। তবে আমি পা পিছলে পড়ে যেয়ে বেশ আঘাত পেয়েছি। তিনি আরো বলেন, এটা অপহরন নয়, আমাকে হত্যা করার জন্য তুলে নেওয়া হয়েছিল। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তৈয়মুর ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরে খুলনা শহরের বাউন্ডারি সড়ক থেকে তাকে উদ্ধার করেছি। তিনি বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার নামে নামলা রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে যাচাই – বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মো: মনি মল্লিক বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট