1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৪:৩৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাগেরহাটে অপহৃত শিশু কুষ্টিয়ায় উদ্ধার

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
  • Update Time : রবিবার, এপ্রিল ১৩, ২০২৫,
  • 182 Time View
115

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাগেরহাট থেকে অপহৃত তিন বছরের শিশুকে কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত রাতে জেলার মিরপুর উপজেলার পোড়াদহ রেল স্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার শিশুটির নাম সিনথিয়া আহম্মেদ শিফা। সে খুলনা জেলার ফুলতলা থানার উত্তর ডিহি এলাকার শাওন আহম্মেদের মেয়ে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় জীবন ইসলাম হৃদয় (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। গ্রেপ্তার যুবক নীলফামারী সদর উপজেলার দক্ষিণপাড়া চরচড়াবাড়ী এলাকার মৃত হেদায়েতুল ইসলামের ছেলে।
র‌্যাব জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাগেরহাটের ফকিরহাট থানার শুভদিয়ায় অবস্থিত নানাবাড়ি এলাকা থেকে শিশু সিনথিয়া আহম্মেদ শিফা নিখোঁজ হয়।

এ ঘটনায় ফকিরহাট থানায় সাধারণ ডায়েরি করেন শিশুটির নানা। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল অভিযানে নামে। এরপর প্রযুক্তি ব্যবহার করে মিরপুর উপজেলার পোড়াদহ রেল স্টেশন থেকে শিফাকে উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামরুল ইসলাম বলেন, উদ্ধারের পর শিশুটিকে তার মায়ের কাছেএবং আটককৃত ওই যুবককে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক অপহরণের বিষয়টি স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026