1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বাগেরহাটের চিতলমারীতে ইয়াবা ও গাঁজাসহ ৪ যুবক আটক - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 5:24 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বাগেরহাটের চিতলমারীতে ইয়াবা ও গাঁজাসহ ৪ যুবক আটক

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট
  • Update Time : Wednesday, March 19, 2025,
  • 117 Time View
81

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৪ যুবককে আটক করেছে। এ ঘটনায় থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় (মামলা নং-১০) একটি মামলা দায়ের করেছেন। বুধবার (১৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন এ সব তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন উপজেলা সদর বাজারের খান সুজের মালিক কুড়ালতলা গ্রামের সাখাওয়াত খানের ছেলে ইয়াহিয়া খান (২২), দূর্গাপুর গ্রামের সমীর বৈদ্যর ছেলে সঞ্জিত বৈদ্য (২৩), পিঁপড়াডাঙ্গা গ্রামের দিপক বসুর ছেলে দিপ্ত বসু (২০) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চরবানিয়ারী গ্রামের পীযূষ কান্তি রায়ের ছেলে প্রত্যয় রায় (২০)।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, বুধবার প্রথম প্রহরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান সংগীয় ফোর্স নিয়ে কুড়ালতলা গ্রামের সাখাওয়াত খানের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত ৪ যুবককে আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৬ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক)/১০(ক) ধারায় মামলা রজ্জু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট