1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১১:০৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাগমারায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শশুর বাড়িতে জামাইয়ের মৃত্যু

দোয়েল আহমেদ,বাগমারা প্রতিনিধিঃ-
  • Update Time : শনিবার, মে ১০, ২০২৫,
  • 156 Time View
105

দোয়েল আহমেদ,বাগমারা প্রতিনিধিঃ-

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীর বাগমারা উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর বিরহী গ্রামে শশুর বাড়িতে ফ্রিজের নতুন লাইন করার সময় জামাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় নতুন ফ্রিজের লাইন করার সময় মির্জাপুর বিরহী গ্রামের মনকির সরদারের(৬৫)জামাই এবং একই ইউনিয়নের কোন্দা গ্রামের এমদাদুল হকের(৫৫) ছেলে মোস্তাকিম হোসেনের(২৫)মর্মান্তিক মৃত্যু হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়,শশুর বাড়িতে কোনো ফ্রিজ না থাকায় জামাইয়ের বাড়িতে থাকা অবশিষ্ট ফ্রিজ নিয়ে আসা হয়।সেই ফ্রিজে নতুন লাইন সংযোগ দেওয়ার জন্য বিকেলে ৪ ঘটিকার সময় বৌ সহ শশুর বাড়িতে এসেছিলেন জামাই মোস্তাকিম হোসেন। সেই ফ্রিজে মেইন সুইচ থেকে নতুন ভাবে লাইন সংযোগ করছিলেন তিনি।

হটাৎ ভুলবশত কারনে মেইন সুইচ বন্ধ না করেই সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় জামাইয়ের। এ ঘটনায় কোন্দা,মির্জাপুর বিরহী সহ আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। এসময় কান্নায় আত্নহারা হয়ে পড়েন মৃতের আত্নীয় স্বজনরা। মৃত্যুকালে তার কোনো সন্তান ছিল না।

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি)তৌহিদুল ইসলাম সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,ঘটনাটি সম্পর্কে আমি অবগত রয়েছি।শুক্রবার বিকেলে জামাই শশুরের বাসায় নতুন একটি ফ্রিজ নিয়ে গিয়েছিল। সেই ফ্রিজেই নতুন সংযোগ দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা গ্রহন করে তাদেরকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026