1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বাখেরআলী সীমান্ত হতে ০৩ জন আসামীসহ অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় গরু আটক - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 11, 2026, 8:13 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বাখেরআলী সীমান্ত হতে ০৩ জন আসামীসহ অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় গরু আটক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
  • Update Time : Monday, December 23, 2024,
  • 205 Time View
88

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান ৫৩ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদিপশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।

 

বাখেরআলী বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের গোয়ালডুবি ঘাট এলাকায় নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোয়ালডুবি ঘাট এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে টহলদল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করার সময় অদ্য ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ০৬টা ৫০ মিনিটে ০৩ জন ব্যক্তিকে ০৩টি গরুসহ আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহলদল তাদেরকে ধাওয়া করে (ক) মোঃ বাকিদুর রহমান (৩৫), পিতা-মোঃ জালাল উদ্দিন, গ্রাম-বাখেরআলী, পোষ্ট-চরবাগডাংগা (খ) মোঃ শাহিদুল ইসলাম (৩৫), পিতা-মোঃ সোনাউদ্দি, গ্রাম-বেলপাড়া, পোষ্ট-সূর্যনারায়নপুর উভয়ের থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর (গ) মোঃ আব্দুল করিম (৩০), পিতা-মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-নামোজগন্নাথপুর বাদশা পাড়া, পোষ্ট-হাসানপুর, থানা-শিবগঞ্জ, সকলের জেলা-চাঁপাইনবাবগঞ্জকে অবৈধ ও চোরাচালানকৃত ০৩টি ভারতীয় গরুসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত গরুসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট