1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ২:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাউফল দুর্বৃত্তদের হাতে নির্মান্তিক দেওয়াল ভাঙ্গার অভিযোগ

মোঃ রুবেল হোসাইন বাউফল প্রতিনিধিঃ 
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫,
  • 154 Time View
85

মোঃ রুবেল হোসাইন বাউফল প্রতিনিধিঃ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পটুয়াখালী বাউফলে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন ঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে।ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের খান বাড়িতে এই ঘটনা ঘটে ।

জানা যায়, বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব খানের পিতা মো. জাহিদ খান ও চাচা মো. ইসমাইল খান দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে তাদের পৈত্রিক ভিটায় বসবাস করে আসছেন। সম্প্রতি তারা টিনের ঘর ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেন। তবে তাদের আরেক ভাই শফিকুল ইসলাম খান দাবি করেন, ওই জমি ও ঘর তিনি তাদের ছোট ভাই হেমায়েত খানের কাছ থেকে কিনেছেন, যা নিয়ে পারিবারিক বিরোধের সূত্রপাত হয়।উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সমঝোতার চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। পরবর্তীতে শফিকুল ইসলাম একটি মামলা দায়ের করেন, যেখানে জাহিদ, ইউনুস এবং সজিবকে আসামি করা হয়। এর প্রেক্ষিতে জাহিদ ও ইউনুসকে গ্রেফতার করে পুলিশ। এরপর বহিরাগত কিশোররা বিরোধপূর্ণ ঘরে ভাঙচুর চালায়।

সজিব খান অভিযোগ করে বলেন, তার চাচা শফিকুল ইসলাম জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা করছেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, শফিকুল ইসলাম দাবি করেন, তিনি হেমায়েত খানের কাছ থেকে ঘরটি কিনেছেন এবং বড় ভাইরা জোরপূর্বক তা দখল করেছেন। তার মালামাল উদ্ধার করতে গেলে বড় ভাইরা বহিরাগত কিশোরদের দিয়ে ভাঙচুর করিয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন , এটি আপন চার ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে সমঝোতার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। বর্তমানে শফিকুল ইসলামের অভিযোগে মামলা রুজু হয়েছে এবং আজকের ঘটনা জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জেনেছি। যিনি কল করেছেন তাকে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026