1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৭:৩৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নে নেতা চাই না রাস্তায় চাই 

মোঃ রুবেল হোসাইন বাউফল প্রতিনিধিঃ 
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫,
  • 224 Time View
249

মোঃ রুবেল হোসাইন বাউফল প্রতিনিধিঃ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পটুয়াখালী বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া প্রধান তিনটি সড়কের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ এপ্রিলে ) সকাল ১১টার দিকে মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে নেতৃত্ব দেন বাউফল উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা ও সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ খান।

এছাড়া মদনপুরা ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা মো. ইমন মাতুব্বরের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—মাঝপাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদের নাঈম মৃধা, রবিউল হোসেন,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ হাসান খান, মদনপুরা ইউনিয়ন ছাত্র দল নেতা মো: রায়হান হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।মাঝপাড়া ৩নং ওয়ার্ডের প্রধান তিনটি সড়ক বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে।

সড়কগুলো প্রতিদিন যাতায়াত করে দুই টি কলেজ একটি মাদ্রাসা ও একটি প্রাথমিক বিদ্যালয় ও দুই টি মাধ্যমিক বিদ্যালয় ও দুই টি বাজার এগুলো হলো ।

দিঘীরপাড় ৬১নং মদনপুরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ,সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয় ,বিলবিলাস আব্দুল রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয় , বিল বিলাস নেছারী ফাজিল মাদ্রাসা , বাউফল সরকারি কলেজ , বাউফল মহিলা ডিগ্রি কলেজ , বিলবিলাস বাজারে বাউফল বাজারে যাতায়াত জন্য এই তিন সড়ক ব্যবহার করা হয় ।

সংযোগ সড়ক থেকে বিল বিলাস বাজারে হতে সোনামদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয় হিরু মিয়ার ব্রিজ থেকে মদনপুরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তা, সড়ক,দিঘীরপাড় থেকে মদনপুরা সংযোগ সড়ক।

মানববন্ধনে বক্তারা জানান, দশ বছর আগে এই রাস্তা নির্মাণ করা হলেও কখনও কোনো সংস্কার করা হয়নি। নির্মাণের মাত্র ছয় মাসের মধ্যেই রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়।

পরে স্থানীয় জনগণ মাটি দিয়ে গর্ত ভরাট করে কোনো রকমে চলাচল চালিয়ে যাচ্ছেন। তবে বর্তমানে রাস্তাগুলোর অবস্থা এতটাই নাজুক যে, তা মরণফাঁদে পরিণত হয়েছে।

রাস্তার বেহাল দশার কারণে ধুলাবালির কারণে সাধারণ মানুষ শ্বাসকষ্টে ভুগছে ।বৃষ্টি হলে রাস্তায় মাছ চাষ করা যায় কাদা-পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ হচ্ছে।ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবা ব্যাহত হচ্ছে ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা ভোগান্তি পোহাচ্ছেন। সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে স্থানীয় জনগণ আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

বক্তারা বলেন,প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ধুলাবালির কারণে নানা রোগব্যাধি দেখা দিয়েছে। এত অভিযোগের পরেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে, যা দুঃখজনক ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026