1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে টি-শার্ট বিতরণ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 7, 2026, 12:50 am
Title :
‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান সেন্টমার্টিন ও টেকনাফে দুটি বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে টি-শার্ট বিতরণ

Reporter Name
  • Update Time : Wednesday, December 17, 2025,
  • 54 Time View
98

রাঙামাটি শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়েছে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় রাঙামাটি শহরের ট্রাক টার্মিনাল এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি জেলা সভাপতি আব্দুস সালাম-এর সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম-এর সঞ্চালনায় টি-শার্ট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল আলীম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ২৯৯ নং আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, কর্মপরিষদের সদস্য বেলাল উদ্দিনসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, “শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শ্রমিকদের শরীরের ঘাম শুকানোর আগেই তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন,

“দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমিক সমাজ। অথচ আজও অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে নিয়মিত কাজ করছে।”

শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙামাটি জেলা সভাপতি আব্দুস সালাম তার সভাপতির বক্তব্যে বলেন,

“মহান বিজয় দিবস আমাদের জন্য শুধু আনন্দের নয়, এটি আত্মত্যাগ ও সংগ্রামের স্মারক। এ বিজয়ের মূল চেতনা ছিল শোষণমুক্ত সমাজ গঠন করা। শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই চেতনাকে ধারণ করেই শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট