1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১২:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাংলাদেশ মানবাধিকার ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মিলন বৈদ্য শুভ,চট্রগ্রাম
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫,
  • 165 Time View
123

মিলন বৈদ্য শুভ,চট্রগ্রাম

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন এই শ্লোগানকে লালন ও পালন করে মানবিক সংগঠন বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আন্দরকিল্লাস্থ কার্য্যালয়ে ২৭ ফেব্রুয়ারী বিকাল ৫ ঘটিকার সময় শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ মানবাধিকার কর্মী ও সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় ও ফোরাম সভাপতি জিএম মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন সানাউল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব আকতার উদ্দিন রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবির উপ—পরিচালক আলতাফ হোসেন, বাহার কনভেনশন হলের স্বত্বাধিকারী আবদুল্লা বাহার, মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগের ভাইস প্রেসিডেন্ট লোকমান মিঞা, মোহাম্মদ সেলিম, মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দী। বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সহ—সভাপতি সাংবাদিক সাহেদুর রহমান মোরশেদ, ফোরামের সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন, এডভোকেট পংকজ কান্তি দে, রাউজান প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, রোকসানা আক্তার, শিরীন আক্তার, আয়েশা আক্তার ও শয়ন দে প্রমুখ। বক্তারা বলেন, মানবাধিকার ফোরামের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে সমাজ এবং দেশে অসহায় ও দরিদ্র মানুষের কিছুটা কষ্ট লাঘব হবে। তারা আরো বলেন মানবাধিকার ফোরামের মাধ্যমে এবং সহযোগিতা পেয়ে অনেক সুবিধা বঞ্চিত মানুষ এই রমজানে পরিবার নিয়ে ইফতার করতে পারবে। তাই সংগঠন ও ব্যাক্তি উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রায় ১০০ অসহায় ও গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026