1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 1:29 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন জেলা প্রতিনিধি নওগাঁ
  • Update Time : Monday, March 24, 2025,
  • 147 Time View
105

মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 জেলা প্রতিনিধি নওগাঁ

বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার উদ্যোগে ২৩ মার্চ ২০২৫, রবিবার বিকেল পাঁচ টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কাজী নূরনবী নাইস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি সহকারী কমিশনার মোঃ আশিকুর রহমান ও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ আহসানুল হক ভূইয়া,

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ আলম সিদ্দিকী,

বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ আব্দুল হালিম মন্ডল, রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক এবং দৈনিক জয় সাগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ হাসান ইমাম তালুকদার, এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা ইউনিট কমান্ডার আফজাল হোসেন এবং বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার যুগ্ন আহবায়ক আঃ হালিম যুগ্ন আহবায়ক এ কে এম ফজলে মাহমুদ চাঁদ যুগ্ন আহবায়ক মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন সদস্য অর্থ মোঃ ওমর ফারুক সহ ৯ টি উপজেলা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ম-আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদস্য সচিব মোঃ মোকসেদুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার আহসানুল হক ভূইয়া বলেন, রমজান মাস রহমতের মাস। এই সংগঠন যেন ভবিষ্যতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে আরও এগিয়ে যায়, সেই প্রত্যাশা করি।”

রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ আব্দুল হালিম মন্ডল বলেন,বাংলাদেশ প্রেসক্লাব একটি সাংগঠনিক প্রেসক্লাব । সারা দেশে সুনামের সঙ্গে জেলা ও উপজেলায় সংগঠনটি পরিচালিত হচ্ছে বলে জানান। এবং সাধারণ সম্পাদক হাসান ইমাম তালুকদার বলেন,

“বাংলাদেশ প্রেসক্লাব সরকার কর্তৃক রেজিস্ট্রেশনকৃত সাংবাদিক সংগঠন। এটি কোনো ব্যক্তিগত সংগঠন নয়। কেন্দ্রীয় নির্দেশনায় বিভাগ এবং জেলার কার্যক্রম পরিচালিত হবে। নিয়মতান্ত্রিকভাবে সংগঠন এগিয়ে যাবে।”

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ আলম সিদ্দিকী বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবসময় সহযোগিতার আশ্বাস দেন।

দোয়া শেষে সকল অতিথি ও উপস্থিতিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। এবং দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট