1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৪৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাংলাদেশের জন্য আবার ভিসা চালু করলো আরব আমিরাত

স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান:
  • Update Time : রবিবার, মে ৪, ২০২৫,
  • 133 Time View
105

স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত পরিসরে আবারও ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দুই দেশের মধ্যকার উন্নয়নমূলক কূটনৈতিক সম্পর্কের ফলেই এই ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি।

রাষ্ট্রদূতের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ঢাকাস্থ ইউএই দূতাবাস থেকে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব তথ্য জানান রাষ্ট্রদূত। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

বৈঠকে রাষ্ট্রদূত লুৎফে সিদ্দিকীর সাম্প্রতিক আমিরাত সফর ও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে তার গঠনমূলক আলোচনা এবং কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ ও বিনিয়োগ সহায়তা আরও জোরদার করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ করে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল হয়েছে। এছাড়াও, দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থান ভিসার অনলাইন আবেদন ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছে।

এই প্রক্রিয়ার আওতায় মার্কেটিং ম্যানেজার, হোটেল কর্মী এবং নিরাপত্তা প্রহরীসহ বিভিন্ন পেশায় ইতোমধ্যে ভিসা ইস্যু করা হয়েছে। নিরাপত্তা রক্ষীদের জন্য ৫০০টি ভিসা ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং আরও ১,০০০টি ভিসা ইস্যুর প্রক্রিয়ায় রয়েছে।

রাষ্ট্রদূত আরও আশ্বাস দেন, বাংলাদেশ সরকারের সুপারিশকৃত মানবিক ও বিশেষ বিবেচনাযোগ্য ভিসা আবেদনগুলো অগ্রাধিকারভিত্তিতে বিবেচনা করা হবে এবং ভবিষ্যতে ভিসা নীতিমালায় আরও শিথিলতা আনার ব্যাপারে ইউএই আগ্রহী।
বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026