1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ২:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ

হুমায়ুন কবির জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, এপ্রিল ৩০, ২০২৫,
  • 128 Time View
87

হুমায়ুন কবির জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে, প্রতিবেশীর নিজ বাড়িতে নির্মাণাধীন ২য় তলা বিল্ডিং ঘরের কাজ চলাকালে, নির্মাণ কাজে বাধা প্রদান সহ জোরপূর্বক জমি দখল করে নিবে বলে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে।

ময়মনসিংহের নান্দাইল উপজেলা যুবদলের নেতা মোবারক হোসেন উজ্জ্বল ও উজ্জ্বলের সহোদর মামা নূরুল ইসলাম এর বিরুদ্ধে এমনি অভিযোগ এনে নান্দাইল মডেল থানায় গত মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর ঘাগৈর গ্রামের মো. নাঈম ভূইয়া।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাদীর বসত বাড়িতে নির্মাণাধীন ২য় তলা বিল্ডিং ঘরের নির্মাণ কাজে বাধাসহ জোরপূর্বক জমি দখল করে নেওয়ার হুমকি দিয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল ও তার মামা নূরুল ইসলাম। পরবর্তীতে চাঁদা না দেওয়ায় গত (২৭ এপ্রিল) রাতে উজ্জ্বল ও নূরুল সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন পরিকল্পিত ভাবে বাদীকে মারপিট করে ও ঘর নির্মাণ সামগ্রী কেনার ১ লক্ষ ৭০ হাজার টাকা এবং বসতঘরে রাখা ২ ভড়ি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার সুকেসের ২য় ড্রয়ার ভাঙ্গে নিয়ে যায়া।

এবিষয়ে বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এ বিষয়ে মামলার বাদী নাঈম ভূইয়া জানান, উজ্জ্বলের বাড়ি নান্দাইলে না। সে মামার বাড়িতে থাকে। তার মামা নূরুল ইসলাম আমার প্রতিবেশী। আমার বাড়িতে দুতালা ঘরের কাজ শুরু করলে যুবদল নেতা উজ্জ্বল আমার বাড়িতে এসে ঘর নির্মাণ কাজে বাধা দেয় এবং দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। উজ্জ্বল গত ৫ই আগস্টের পর থেকে দলের নাম বিক্রি করে এলাকায় আধিপত্য স্থাপন করেছে। তাছাড়া মসজিদের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়েছে। তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026