1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:০১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের মন্দিরে আগুন

মোঃ রায়হান ইসলাম সজিব,স্টাফ রিপোর্টার বরিশাল
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫,
  • 356 Time View
809

মোঃ রায়হান ইসলাম সজিব,স্টাফ রিপোর্টার বরিশাল

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পূর্ব দত্তসার রাধেশ্যাম ও দুর্গা মন্দিরের চৌকাঠের অজ্ঞাত ব্যক্তি খড়কুটা জ্বালিয়ে রেখে যায়।

এ সময় উক্ত বাড়ির শমিতা রানী ঘরামী পূজা দিতে উঠে ধোঁয়া দেখতে পান এবং বাড়ির অন্যান্যদেরকে ডেকে খরকুটার আগুন নিভান। এতে মন্দিরের উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধুমাত্র একটি পর্দা, ২ টি চট ও ২ বস্তা পুড়ে যায়। আনুমানিক ২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, উক্ত জমির মালিকানা নিয়ে বাবু লাল ঘরামী ও সমীর রায় বংশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

স্থানীয়ভাবে সালিশ মীমাংসার মাধ্যমে দুর্গাপূজার আয়োজনের জন্য এক বছর বাবুলাল ঘরামী এবং অন্য বছর সমীর রায়ের বংশের ওপর দায়িত্ব প্রদান করা হয়। গত ২০২৩ সালে বাবুলাল ঘরামী এবং ২০২৪ সালে সমীর রায় পূর্ব দত্তসার কালী মাতা ও শীতলা মন্দিরের দুর্গাপূজার আয়োজন করেন।

কিন্তু মন্দিরের জমি সংক্রান্ত জটিলতা সমাধান না হওয়ায় ২০২৫ সালে বাবুলাল ঘরামী ও তার অনুসারী ৬২ টি পরিবার মিলে পূর্ব দত্তসার রাধেশ্যাম ও দুর্গা মন্দিরে নতুন করে দুর্গাপূজার আয়োজন শুরু করেন। পরবর্তীতে সমীর রায় তাদেরকে পুরনো মন্দিরে আয়োজনের জন্য আহ্বান জানান এবং পূর্বের পূর্ব দত্তসার কালীমাতা ও শীতলা মন্দিরের ৫ শতাংশ জমির রেকর্ড দুই পক্ষের মধ্যেই দিয়ে দেন। এছাড়া পূর্ব দত্তসার রাধেশ্যাম ও দুর্গা মন্দিরে এ বছরই প্রথম দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে এবং মন্দিরের সীমানা প্রাচীর কার্ডও টিনের তৈরি।

মন্দিরটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত না হওয়ায় সত্য ঘটনার সাথে জড়িতদের সঠিক তথ্য জানা যায়নি। এছাড়া স্থানীয় থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026