1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বরিশালে ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট বানিয়ে শিশুকে দুবাই পাচারের চেষ্টা আটক

বরিশাল ব্যুড়ো।
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫,
  • 200 Time View
120

বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ এলাকার এক শিশুকে দেশের বাইরে দুবাইয়ে পাচারের চেষ্টার অভিযোগে দুই নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার শিশুর মা বাদী হয়ে কাউনিয়া থানায় মানব পাচার মামলা দায়ের করেন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গ্রেফতাররা হচ্ছে- সুইটি, জুথি বেগম ও আল আমিন।বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রুনা লায়লা বলেন, ‘গত ১ জানুয়ারি বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ এলাকা থেকে নিখোঁজ হয় শিশুটি। কোনোভাবে সন্ধান না পেয়ে ৯ জানুয়ারি শিশুটির মা বাদী হয়ে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর সোর্স ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে নগরীর দপ্তরখানা এলাকার একটি ঘর থেকে শিশুটিকে উদ্ধার এবং ওই তিন জনকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে শিশুটিকে দেশের বাইরে দুবাই যৌনকাজে বিক্রির উদ্দেশে তার পাসপোর্ট তৈরি করছিল। এ কারণে শিশুটিকে নিয়ে প্রথমে ঢাকায় যায়। সেখানে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে। ওই পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট করতে আবার বরিশালে নিয়ে আসে। এ সময় গ্রেফতারকৃতরা শিশুটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।’

উপপুলিশ কমিশনার বলেন, ‘গ্রেফতারদের প্রধান কাজই হচ্ছে এ ধরনের নারী-শিশুদের বিদেশে যৌনকাজে পাচার করা। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত এবং পাচারকারী চক্র ইতোমধ্যে কাদের পাচার করেছে ওই সকল তথ্য-উপাত্ত জানার চেষ্টা চলছে।’এ ঘটনায় বাদীর দায়ের করা জিডি মানব পাচার মামলায় রূপ নেবে বলে জানান তিনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026