1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:০৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বরিশালের বানারীপাড়ায় দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
  • 172 Time View
137

মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বরিশালের বানারীপাড়ায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ৫ মে সোমবার রাত ৮.৩০ মিনিটে বরিশালের গড়িয়ারপাড় থেকে তাদেরকে আটক করা হয়।গত ২১ এপ্রিল উপজেলার বাইশারীতে বাবুল দফাদারের বাড়িতে ও ৩ মে সলিয়াবাকপুরের চৌয়ারিপাড়ার তালুকদার বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাতদের গ্রেফতারে তৎপর হয় থানা পুলিশ। বানারীপাড়া থানা পুলিশের চৌকস অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফার সার্বিক দিকনির্দেশনায় ওসি(তদন্ত) শতদল মজুমদারের নিরলস প্রচেষ্টা ও নেতৃত্বে এস আই চন্দন,এস আই অজয়,এস আই মাহফুজ ও এস আই পলাশ সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ডাকাতদের আটক করা হয়।ওসি (তদন্ত) শতদল মজুমদার জানান ডাকাত সদস্যদের গ্রেফতারে বানারীপাড়া টিম পুলিশ ৪ এপ্রিল রাত ১১.২৫ মিনিটে কাঁঠালিয়া উপজেলার আমুয়ায় অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে ডাকাতরা বরিশালের গড়িয়ারপাড়ে ডাকাতি কার্যক্রম চালাতে সেখানে অবস্থান করছে।পরে বানারীপাড়া টিম পুলিশ ও বরিশাল র‌্যাব- ৮ এর সহযোগিতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে বরগুনা জেলার সদর উপজেলার ডাকাত সর্দার মোঃ সেলিম(৪৫) ও তার দুই সহযোগী বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামের মোঃ বাদশা (৪১) এবং আউয়ারের মোঃ ডালিম (৪৩) কে গড়িয়ারপাড় থেকে আটক করে।ওই ডাকাত সদস্যদের নামে পূর্বেও ১০/১২ টি মামলা রয়েছে বলে থানা পুলিশের জিজ্ঞসাবাদে তারা স্বীকারোক্তি দেয়।এছাড়াও বাইশারী গ্রামের বাবুল দফাদারের বাড়িতেও ডাকাতির ঘটনায় তারা প্রতক্ষভাবে জড়িত ছিলো এবং এ ডাকাতি কর্মকান্ডে তারা মোট সাতজন অংশ গ্রহন করেছিল বলে তারা স্বীকার করে।

ডাকাত সর্দার সেলিম ও তার দুই সহযোগী গ্রেফতার হওয়ায় বানারীপাড়া উপজেলায় বসবাসরত জনগনের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।এদিকে ডাকাত সর্দারসহ তিন শীর্ষ ডাকাতকে গ্রেফতার করে এ যাবতকালের সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে বানারীপাড়া থানা পুলিশ।এ ব্যাপারে বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফার নিকট জানতে চাইলে তিনি জানান ডাকাতদের গ্রেফতার করে বরিশাল কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে এবং বাকী ডাকাত সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।উল্লেখ্য যে, গত ২১ এপ্রিল রাতে বাইশারীর বাবুল দফাদারের বাড়িতে দুদর্ষ ডাকাতি সংগঠিত হলে পরের দিন ২২ এপ্রিল উপজেলার গরদ্ধার গ্রামের শহিদুল ইসলাম মানিককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে থানা পুলিশ। পরে ২৪ এপ্রিল মানিকের বাড়ির সামনে তাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে দাবি করে মানববন্ধন করে তার পরিবার ও কয়েকটি গ্রামের সর্বস্তরের সাধারণ জনগন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026