1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বন্ধ হউক মব সন্ত্রাস

মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী
  • Update Time : শুক্রবার, মে ২, ২০২৫,
  • 220 Time View
174

মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী। 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

হোক আজি উদ্ভাসিত, জাগ্রত বিবেক,

মব সন্ত্রাস রুখতে, জাতি হও এক।

অন্ধ আক্রোশে হায়, হানছে আঘাত,

মানবাধিকার কাঁদে, স্তম্ভিত জগৎ।

রক্তাক্ত প্রান্তরে ওই, আর্তনাদ ধ্বনি,

ন্যায়বিচার আজ ভূলুণ্ঠিত, শুধু হাহাকার শুনি।।

মাওলানা রইস উদ্দিনের কেড়ে নিলে প্রাণ,

তথাকথিত বিচারে, বানালে শ্মশান।

নির্মমতা আর কত, দেখাবে ধরায়?

আইনের পথে চলো, শান্তি ফেরাও সবাই ।।

নারী শিশু অসহায়, কাঁদে নীরবেতে,

বর্বরতা-নিষ্ঠুরতায় পশু, নাচে উন্মত্তে।

তাদের অশ্রুজলে ভেজা, মাটির প্রাঙ্গণ,

মানবিকতার জাগরণে, মুছাও ক্রন্দন।।

ব্যক্তিগত বিদ্বেষে, অন্ধ হয়ে যারা,

মব সন্ত্রাসের বিষ ছড়িয়ে, করে দিশেহারা।

তাহাদের ঘৃণ্য পথে, নাহি কারো স্থান,

সচেতন জনতা রুখবে, করিবে সমাধান।।

গোষ্ঠীগত দ্বন্দ্বে যারা, ভুলে ন্যায়নীতি,

অশান্তির অনল জ্বালে, করে দুর্নীতি।

ভ্রাতৃত্বের বন্ধন হোক, আবার স্থাপন,

শান্তি ও সহাবস্থান, করুক বিকিরণ।।

কতিপয় নৈরাজ্যবাদী, সুযোগ সন্ধানী,

দেশটারে করিছে কলুষিত, করিছে হানাহানি।

তাদের কালো থাবা হতে, দেশ পাক ত্রান,

ন্যায়ের পতাকা উঠুক, জাগুক সকলের প্রাণ।।

সংবিধানে লেখা আছে, সকলের অধিকার,

কেন তবে মবতন্ত্রে, হয় এত অবিচার?

আইনশৃঙ্খলা রক্ষাকারী, হও আগুয়ান,

প্রতিষ্ঠা করো সবে, শান্তি ও কল্যাণ।।

রাষ্ট্রযন্ত্রের কাছে, এই নিবেদন জানাই,

মজলুমের আর্তনাদ আর যেন না কাঁদায়।

দ্রুত পদক্ষেপ লয়ে, করো প্রতিকার,

ন্যায়বিচারের আলোয়, ঘুচাও অন্ধকার।।

মাইজভাণ্ডার শরীফ হতে বাজে, শান্তির আহ্বান,

শাহানশাহ হক ভাণ্ডারী, জুড়ান পরাণ।

মওলা হুজুর মাইজভাণ্ডারীর ভাষে সেই সুর,

মানবিক বিশ্ব গড়ো, মব সন্ত্রাস করে দূর ।।

সূরা মায়েদার বাণী, স্মরণে জাগুক,

শত্রুতাও যেন ন্যায়ের দিক নাহি ভুলুক।

তাকওয়ার পথে চলো, করো সুবিচার,

তবেই তো ঘুচিবে, সকল সন্ত্রাসের ভার।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026