1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বড়াইগ্রামে গভীর রাতে নলকূপের পাইপ ভাঙচুর, কমেদের স্পষ্ট স্বীকারোক্তি: “ভেঙেছি, এটা অপরাধ না… বিএনপির অনেক উপরে আমার হাত আছে” - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 17, 2026, 9:56 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বড়াইগ্রামে গভীর রাতে নলকূপের পাইপ ভাঙচুর, কমেদের স্পষ্ট স্বীকারোক্তি: “ভেঙেছি, এটা অপরাধ না… বিএনপির অনেক উপরে আমার হাত আছে”

Reporter Name
  • Update Time : Saturday, June 14, 2025,
  • 169 Time View
59

বড়াইগ্রামে গভীর রাতে নলকূপের পাইপ ভাঙচুর, কমেদের স্পষ্ট স্বীকারোক্তি: “ভেঙেছি, এটা অপরাধ না… বিএনপির অনেক উপরে আমার হাত আছে”

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মো: আজাদুল ইসলাম

নাটোরের বড়াইগ্রামের শ্যামপুর গ্রামে গভীর রাতে বিএডিসি’র গভীর নলকূপের পাইপ ভাঙচুর করে সেচ ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত ঘটানো হয়েছে। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মোঃ কামরুজ্জামান কমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত কৃষক ফরহাদ সরকার বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আসামির বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে গভীর নলকূপটির পাইপ লাইন ছিল। অভিযোগ অনুযায়ী, কাবিখা প্রকল্পে ব্যবহৃত একটি ভেকুর চালককে জোর করে নিয়ে গিয়ে রাতে পাইপ ভাঙানো হয়।
ভেকুর চালক জানান,
“রাত ১০টার দিকে কমেদ আমাকে জোর করে নিয়ে যান। পরে তার নির্দেশেই পাইপ ভাঙি।”

কমেদকে সরাসরি জিজ্ঞাসাবাদে তিনি স্পষ্ট বলেন:
“হ্যাঁ, আমি ভেঙেছি। এতে কোনো অন্যায় করিনি, এটা অপরাধও না।”
জিজ্ঞাসা করা হলে তিনি আরও বলেন:
“হ্যাঁ, আমি বিএনপি করি। কোনো পদে নেই, কিন্তু অনেক উপরে আমার হাত আছে।”

কমেদের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে হতবাক স্থানীয়রা বলছেন, রাজনৈতিক প্রভাব দেখিয়ে এমন সেচব্যবস্থা ধ্বংস করায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলাম সারোয়ার বলেন:
“লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট