1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বড়াইগ্রামে গভীর নলকূপ স্থাপনে অনিয়ম-দুর্নীতির বি*রুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ১৬, ২০২৫,
  • 189 Time View
119

বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি:মো: আজাদুল ইসলাম

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর মধ্যপাড়া গ্রামে বিএডিসির গভীর নলকূপ স্থাপন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একইসাথে, সোশ্যাল মিডিয়া ও ফেসবুকে এ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদকারী ও এলাকার সম্মানিত ব্যক্তি মোঃ সাব্বির আহমেদ (বিল্লাল মাস্টার)–এর বিরুদ্ধে করা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

সোমবার বিকালে বিল্লাল মাস্টারের নিজ বাড়িতে আয়োজিত প্রতিবাদ সভায় এই অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোঃ কোভিদ উদ্দিন (৬৩), মোঃ খালেদুল মাসুদ (২২), মোঃ রেজাউল করিম (৪৫) সহ আরও অনেকেই।

বক্তারা বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম থেকেই অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে বিশেষ মহলকে সুবিধা দিতে প্রকল্পটি পরিচালিত হয়েছে। আর এই অনিয়মের প্রতিবাদ করায় এখন মিথ্যা অভিযোগ ও ফেসবুক পোস্টের মাধ্যমে সম্মানহানি করা হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত একটি চক্র—যার মধ্যে রয়েছেন মোঃ জুয়েল হোসেন (২৬), মোঃ আবদুল সালাম (৪০) ও মোহাম্মদ (৫০)—তারা পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রতিবেদন ও ফেসবুক অপপ্রচারের মাধ্যমে প্রকৃত অভিযোগকারীদের হয়রানি করছেন।

বিল্লাল মাস্টার বলেন, “আমি এলাকার কৃষকদের কথা বলেছি, অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সেটাই আমার অপরাধ। এখন আমার নামে মিথ্যা প্রচার চালিয়ে সমাজে আমাকে হেয় করার চেষ্টা চলছে। আমি চাই এর সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বিচার হোক।”

এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানান, প্রকল্পটির সুষ্ঠু তদন্ত এবং যারা মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026