1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ২:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বগুড়া সোনাতলায় গ্রামীণফোন টাওয়ারের চু*রি হওয়া কোটি টাকার যন্ত্রপাতি উ*দ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ৭, ২০২৫,
  • 242 Time View
107

বগুড়া সোনাতলায় গ্রামীণফোন টাওয়ারের চু*রি হওয়া কোটি টাকার যন্ত্রপাতি উ*দ্ধার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ মহিদুল সরকার বগুড়া ( সোনাতলা) প্রতিনিধি: বগুড়া সোনাতলা গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া কোটি টাকার যন্ত্রপাতি উদ্ধর করেছে সোনাতলা থানা পুলিশ। ০৭ জুলাই ২০২৫ খ্রিঃ বগুড়া জেলা সোনাতলা উপজেলা দিগদাইড় গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে দিগদাইড় গ্রামের চোরচক্রের অন্যতম সদস্য আরিফুল ইসলামের বাড়ির আঙিনায় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উক্ত যন্ত্রপাতিসমূহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে গ্রামীণ ফোন টাওয়ারের বিভিন্ন উচ্চমূল্যের পাওয়ার ইউনিট, ব্যাটারি ব্যাংক, কন্ট্রোল ইউনিট, কেব্লিং সিস্টেমসহ অন্যান্য ইলেকট্রনিক কম্পোনেন্ট, যার বাজারমূল্য আনুমানিক কোটি টাকা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট টাওয়ার কর্তৃপক্ষ ।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুনন্নবী জানান, “চুরি হওয়া যন্ত্রপাতি উদ্ধারে আমরা ধারাবাহিক অভিযান চালাচ্ছি। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আরিফুল ইসলামকে আটকের চেষ্টা চলছে।”
প্রাথমিক তদন্তে জানা গেছে, চোরচক্রটি দীর্ঘদিন ধরে মোবাইল নেটওয়ার্ক কোম্পানির টাওয়ার থেকে যন্ত্রাংশ চুরি করে বিক্রি করে আসছিল। এদের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগও রয়েছে।
এ বিষয়ে গ্রামীণ ফোনের স্থানীয় কর্মকর্তা বলেন, “আমাদের কোম্পানির বিপুল পরিমাণ মূল্যবান যন্ত্রপাতি উদ্ধার করায় আমরা সোনাতলা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞ। এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026