1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বগুড়া শিবগঞ্জ মালয়েশিয়া ফেরত যুবকের সংবাদ সম্মেলন।  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 1:56 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বগুড়া শিবগঞ্জ মালয়েশিয়া ফেরত যুবকের সংবাদ সম্মেলন। 

মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ 
  • Update Time : Wednesday, March 19, 2025,
  • 99 Time View
63

মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বগুড়ার শিবগঞ্জে জমি খারিজের কথা বলে ছেলের নিকট থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মালয়েশিয়া ফেরত যুবক আব্দুল হান্নান।

বুধবার দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মালয়েশিয়া ফেরত যুবক ও উপজেলার কিচক ইউনিয়নের তালপুকুর গ্রামের লোকমান আলীর ছেলে আব্দুল হান্নানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার শ্বশুর ময়নুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, জীবিকার তাগিদে বিগত ২০১৪ সালে আমার জামাই বিদেশে (মালয়েশিয়া) যায়। বিদেশে অবস্থান কালে আমার জামাই উপর্জিত সব টাকা তার পিতা লোকমান হোসেনকে দেয়। আমার জামাই এর উপার্জিত টাকায় বিগত ২০১৬ সালে জনৈক আফজাল আলীর নিকট থেকে পাতাইর মৌজার ১৫৫৮ নং দাগে ০৬ শতক জমি ক্রয় করিয়া অসৎ উদ্দেশ্যে আমার জামাই এর পিতার নামে দলিল করে নেয়। বিষয়টি আমার জামাই জানতে পেরে তার পিতাকে বললে কৌশলে ৩ শতক আমার জামাই এর নামে ও ৩ শতক জমি আমার ছোট ভাই আবু হাসানের নামে দলিল করে দেয়। পরে আমার জামাই তার ভাই এর ৩শতক জমি ক্রয় করে মোট ৬ শতক জমিতে বাড়ি নির্মান করে। ২০২৪ সালের আগষ্ট মাসে আমার জামাই বাংলাদেশে ফিরে আসলে আমার মেয়ে মনিষাকে বিয়ে করে। বর্তমানে সম্পত্তির কলহের কারণে আমার জামাই এর মা বাবা আমার মেয়েকে ডির্ভোস দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে এবং কৌশলে জমি খারিজের কথা বলে কয়েকটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে স্ট্যাম্প ব্যবহার করে আমার জামাই এর ৬শতক জমি দখল করার জন্য অসৎ উদ্দেশ্যে আমার জামাই এর মা আনোয়ারা বেগম বাদী হয়ে জেলা বগুড়ার শিবগঞ্জ থানা সহকারী জজ আদালত মোকদ্দমা নং- ৯০/২৫ দায়ের করে। বর্তমানে আমার মেয়ে ও জামাইকে তারা মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটি তালাবদ্ধ করে রেখেছে। ন্যায় বিচারের স্বার্থে ও ভবিষ্যৎতে আমার মেয়ে জামাই এর যেন কোন ক্ষতি না হয় সে জন্য প্রশাসনের নিকট সাহায্য কামনা করছি। সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান ও আব্দুল হান্নানের স্ত্রী মনিষা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট