1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বগুড়া শিবগঞ্জে গাংনৈই নদী থেকে অ,জ্ঞা,ত ব্যক্তির কাটা পা উ দ্ধা,র - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 19, 2026, 10:29 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বগুড়া শিবগঞ্জে গাংনৈই নদী থেকে অ,জ্ঞা,ত ব্যক্তির কাটা পা উ দ্ধা,র

Reporter Name
  • Update Time : Saturday, August 23, 2025,
  • 117 Time View
56

বগুড়া শিবগঞ্জে গাংনৈই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির কাটা পা উদ্ধার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার

বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলায় কিচক ইউনিয়নের মল্লিকপুর ঠাকুরপাড়া গ্রামের গাংনৈই নদীর পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির কাটা পা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট ২০২৫ খ্রিঃ) বিকেল প্রায় ৫টা ৫০ মিনিটে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে কাটা পা উদ্ধার করে। ঘটনাস্থল সূত্রে জানা যায়, ওইদিন বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে স্থানীয় দুই শিশু মোঃ রহিদুল (১২), পিতা মোতালেব এবং মোহাম্মদ জাহিদ (১৩), পিতা একাব্বর নদীতে গোসল করতে যায়। এসময় তারা নদীতে ভেসে আসা একটি প্লাস্টিকের বস্তা দেখতে পায়। কৌতূহলবশত বস্তাটি খুললে ভেতরে মানুষের কাটা পা দেখতে পেয়ে আতঙ্কে দৌড়ে বাড়িতে চলে আসে এবং বিষয়টি এলাকাবাসীকে জানায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস, এসআই রয়েল ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাটা পা উদ্ধার করেন। পরবর্তীতে ডিএনএ টেস্টের জন্য কাটা পা ঢাকায় প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিবগঞ্জ থানা পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট