1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১:১২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বগুড়ায় সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

মোঃ দেলোয়ার হোসেন কাহালু, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শনিবার, মে ৩, ২০২৫,
  • 173 Time View
200

মোঃ দেলোয়ার হোসেন কাহালু, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি ও জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার দুপুরে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ও বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম হাওলাদারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লেখক, গবেষক এবংদৈনিক ইনকিলাব পত্রিকার ব্যুরো প্রধান মহসিন আলী রাজু।

বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে বগুড়া জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মাকসুদ আলম হাওলাদার বলেন দয়ার এর বিরুদ্ধে পূর্বে চারটি মামলা হয়েছিল তার বাড়িতে হামলা ভাঙচুর হয়েছিল । সে সঠিকভাবে সংবাদ প্রচার করে প্রচার করাই যদি তার অপরাধ হয় তাহলে আমরা গণমাধ্যম কর্মীরা কিভাবে সংবাদ প্রচার করব। এই চিহ্নিত সন্ত্রাসী গুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যেও গ্রেফতার দাবী জানাচ্ছি তা না হলে বগুড়া অনলাইন পত্রিকার সাংবাদিকরা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। প্রধান অতিথি মহসিন আলী রাজু তার বক্তব্যে বলেন অনেক গণমাধ্যম কর্মীকে দেখেছি ভয়ে তারা ম্যানেজ হয়ে যায় কিন্তু দেখেছি নজরুল ইসলাম দয়ার তার কলম বন্ধ হয়নি,ফেসবুক লাইভ সম্প্রচার, স্ট্যাটাস বন্ধ করা যায়নি । আমার ধারণা দয়ার এর হাত পায়ে শিকল পড়ানোর জন্য ,মুখে মুখোশ পরানোর জন্য যেন কথা বলতে না পারে । লেখতে না পারে । এইজন্য তার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার সময় তার বিরুদ্ধে চার থেকে পাঁচটি মামলা হয়েছিল । তিনি আরো বলেন কোন সাংবাদিক অপরাধ করলে আমাদের প্রেসক্লাব আছে আমাদের বলবে আমরা ব্যবস্থা করব। না পারলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে । সাংবাদিকে মারার অধিকার কারো নাই। জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ কে বলেন ৭২ ঘণ্টা পেরিয়ে গেল এখনো সন্ত্রাসী গ্রেফতার হলো না ।তিনি তীব্র নিন্দা প্রতিবাদ জানায় । এছাড়া আরো বক্তব্য রাখেন সভাপতি দৈনিক জবাবদিহি পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের প্রস্তাবিত সহ-সভাপতিএসএম দৌলত, শিবগঞ্জ উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, নন্দীগ্রাম উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ, শারিয়াকান্দি উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহিদুর রহমান মিলন, শাহজাহানপুর উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শিপলু রহমান।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, সাংবাদিক তানসেন আলী মন্টু, ববিন রহমান, নব কুমার সূর্য, শাহিন আলম, সাদিকুর রহমান, আরিফ, মোরশেদুল ইসলাম রবি, মোঃ দেলোয়ার হোসেন,শাহজাহান আলী, আনোয়ার হোসেন, সাজু মিয়া, শেখর চন্দ্র টুটুল, মিজানুর রহমান, বাকী বিল্লাহ, উৎপল কুমার মোহন্ত, রুহুল আমিন, সোহাগ আলী, হেদায়েতুল ইসলাম লিটন, আবু হাসান হাবীব, এমদাদুল হক, হাফসা পারভিনসহ বগুড়া জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক ও  অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর সন্ত্রাসী হামলা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম চর্চায় বড় বাধা। পাশাপাশি অনতিবিলম্বে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026