1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:১১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বগুড়ায় শিশুহত্যা রহস্য উম্মোচন নারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 133 Time View
150

বগুড়ায় শিশুহত্যা রহস্য উম্মোচন নারী গ্রেফতার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:

বগুড়ার সারিয়াকান্দিতে চার বছরের শিশু মেহেদী হাসানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে নারচী ইউনিয়নের কুপতলা মধ্যপাড়া গ্রামের চান্দু মেম্বারের বাড়ির সামনে বাঁশঝাড়ের পাশে একটি ছোট ডোবার পানিতে শিশুটি নিহত হয়। প্রথমদিকে ধারণা করা হয়েছিল যে, শিশু মেহেদী খেলার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে মারা গেছে। তাই পুলিশকে অবহিত না করেই শিশুটির দাফন সম্পন্ন করা হয়। পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে জানা যায় যে, পূর্ব শত্রুতার জেরে সারিয়াকান্দি কুপতলা মধ্যপাড়ার হাবিবুর রহমানের মেয়ে মোছাঃ সুইটি বেগম (২৩) শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ গোপনের উদ্দেশ্যে ডোবায় ফেলে দেয়। এ তথ্য সুইটি বেগম তার মাতা আনিছা বেগমকে স্বীকার করে, যা পরে গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। পরে শিশু মেহেদী মা মোছাঃ মিষ্টি আক্তার ঢাকায় গার্মেন্টসে চাকরি থেকে ফিরে এসে এ ঘটনা জানতে পারেন এবং থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে আসামী সুইটি বেগমকে গ্রেফতার করে। এ ঘটনায় সারিয়াকান্দি থানায় মামলা নং-১৫, তারিখ ২৪-০৯-২০২৫ খ্রিঃ, ধারা ৩০২/২০১ পেনাল কোড ১৮৬০ এ হত্যা মামলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ করে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026