1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১১:২৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফ্ল্যাটে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট এবং নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

সাখাওয়াত হাসান বিজয়  প্রতিনিধি: রাজশাহী
  • Update Time : শনিবার, জুলাই ৫, ২০২৫,
  • 145 Time View
148

সাখাওয়াত হাসান বিজয়  প্রতিনিধি: রাজশাহী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহী নগরীর ভদ্রা পারিজাত আবাসিক এলাকায় মব সৃষ্টি করে ফ্ল্যাটে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট এবং নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। শনিবার সকালে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী হাবিবা আক্তার মুক্তা। তিনি জানান, তিনি ভদ্রা পারিজাত এলাকার ২ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির ৫ তলার ৬ নম্বর ফ্ল্যাটে বসবাস করেন। গত ৩ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে তার জামাইয়ের ভাই মাহমুদ হাসান শিশির একদল সন্ত্রাসী নিয়ে তাদের বাসার সামনে মব সৃষ্টি করে। এরপর তার ফ্ল্যাটে ঢুকে নগদ ২ লাখ টাকার বেশি এবং ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। একইসঙ্গে তাকে নির্যাতনও করা হয়। হাবিবার ভাষ্য, ‘এটি সরাসরি ডাকাতির শামিল

গত বুধবার দুপুরে নগরের পদ্মা পারিজাত এলাকার একটি আটতলা ভবন ঘেরাও করেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের একদল নেতাকর্মী। তাঁদের দাবি ছিল, এই ভবনে অবস্থান করছেন নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। তবে অনেক আগে থেকেই তিনি বিদেশে অবস্থান করছেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সাল সরকারকে ফোন করে রনি বলেন, “আমি অনেক দূরে, এত কষ্ট করে লাভ নেই।

তিনি জানান, ‘‘শুক্রবার (৫ জুলাই) দুপুরে নগরের চন্দ্রিমা থানায় মামলাটি করেন ভুক্তভোগী নারী হাবিবা আক্তার। তিনি মামলায় তাঁর জামাতার ভাই এবং রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহমুদ হাসান শিশিলসহ কয়েকজনের নাম উল্লেখ করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকেও আসামি করা হয়েছে

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, “বাড়ি ঘেরাও ও ভেতরে ঢুকে লুটপাটের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026