1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৭:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে সকল অক্ষ বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর।

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, মার্চ ১০, ২০২৫,
  • 181 Time View
116

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফ্যাসিবাদ চলে গিয়েছে কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ঘামটি মেরে বসে আছে, আমাদের ভিতরের বিভেদ সৃষ্টি করার জন্য বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিংকুর।

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সালথা উপজেলা দিন রামকান্তপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের বিএনপি’র অঙ্গ সংগঠনের আয়োজনে সোমবার (১০ই মার্চ) বাদ আসর সালথা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আয়োজনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুঝতে হবে এটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। আমরা যারা ধানের শীষের সৈনিক, শহীদ জিয়ার সৈনিক কে এম ওবাইদুর রহমানের সৈনিক, তারেক রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে আমরা যারা রাজনীতি করি, জিয়ার আদর্শ নিয়ে আমরা যারা রাজনীতি করি আমাদের মধ্যে ফ্যাসিবাদের দোসরেরা ঢুকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে তারা যেন কোন ভাবেই আমাদের মধ্যে প্রবেশ না করতে পারে। তিনি আরো বলেন তারা যেন কোনভাবেই আমাদের মধ্যে গোলযোগ বিভেদ সৃষ্টি করতে না পারে। এটা কোনভাবেই হতে দেওয়া যাবে না।

আমরা দীর্ঘদিন ধৈর্য ধরে আছি আজকে আমরা বিজয়ের দ্বার প্রান্তে। আমরা দীর্ঘদিন ভোট দিতে পারেনি আমরা বিগত দিনের বিনা ভোটের নির্বাচন দেখেছি যেখানে ভোট কেন্দ্রে কুকুর বিড়াল ছাড়া কাউকে দেখা যায়নি। আমরা বিগত সাথে জানুয়ারি নির্বাচন দেখেছি সেখানে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচন । সেখানে ডানেও বাম ে আওয়ামী লীগের প্রার্থী বামে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত করেও ফ্যাসিবাদ টিকে থাকতে পারে নাই। জনগণ নিষ্পেষিত হতে হতে জনগণের পিঠে দেওয়াল ঠেকে গিয়েছে। যখন জনগণ গণতন্ত্রের জন্য, কথা বলার স্বাধীনতার জন্য অধিকার আদায়ের জন্য, মাঠে নেমে এসেছে তখনই এই ফ্যাসিবাদের পতন হয়েছে। তিনি বলেন এমন একটা সময় ছিল যখন মানুষ বাজার যেতে পারে নাই, রমজান মাসে ঠিকমতো রোজা রাখতে পারে নাই, ইফতার করতে পারে নাই। ঈদের সময় ঈদের বাজার ঠিকমত করতে পারে নাই। বিভিন্ন মামলা হামলায় বাড়িঘর ছেড়ে থাকতে হয়েছে। আজ আমরা সেই দিনগুলো পার হয়ে এসেছি,আজ ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা এদেরকে স্মরণ করছি যেখানে ছাত্র-জনতা রক্ত দিয়ে গণতন্ত্র ফিরিয়ে নিয়েছে। এ সময় তিনি ঢাকায় আলেম-ওলামাদের উপর নির্মম নির্যাতনের কথা বলেন।

বিএনপির নেতা ও সালথা উপজেলা বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন। সালথা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহীন মাতুব্বর, হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আসাদ, যুগলা সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, অ্যাডভোকেট জাহিদুল হাসান লাভলু, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফ, মিলন হোসাইন শ্রমিক দল নেতা কামাল বিশ্বাস, ছাত্রদের নেতা রাজসহ, সোনাপুর ইউনিয়নের সভাপতি মাওলানা আজিজুল হক সহ বিএনপির অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026