1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ২:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এটিএম আজহার মুক্ত না হওয়ায় জাতি বিস্মিত ও হতবাক।

মিজানুর রহমান মল্লিক 
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫,
  • 138 Time View
89

মিজানুর রহমান মল্লিক 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভুইঁয়া বলেছেন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এটিএম আজহার মুক্ত না হওয়ায় জাতি বিস্মিত ও হতবাক।

দেশবাসী আশা করেছিল যে, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে স্বসম্মানে মুক্তিলাভ করবেন।

অন্তর্বর্তী সরকারের ৬ মাস পার হলেও অন্যায় ভাবে এটিএম আজহার কে আটকে রাখা হয়েছে,

যার জন্য জামায়াত আজ রাজপথে নামতে বাধ্য হয়েছে, অবিলম্বে আজহার কে মুক্তি না দিলে ঢাকা অবরোধের মত কঠোর কর্মসূচি দেয়া হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতের নিবন্ধন পুণর্বহালের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে শহরের চকবাজার জামে মসজিদ এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নজির আহম্মদ, এ আর হাফিজ উল্লাহ, সেক্রেটারি জেনারেল মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন, এডভোকেট মহসিন কবীর মুরাদ, শহর শিবির সেক্রটারী আব্দুল আওয়াল হামদু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান।

এছাড়াও উপস্থিত ছিলেন শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন

চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির নুর মোহাম্মদ রাছেল, সেক্রেটারি এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, সদর জামায়াতের সেক্রেটারি ফয়েজ আহমেদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে আজহারুল ইসলামের মুক্তি এবং জামায়াতের প্রতিক দাঁড়ি পাল্লা ফিরিয়ে দেবার আহবান জানান।

পরে সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী হয়ে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াত ইসলামীসহ সহযোগী সংগঠন ও ইসলামী ছাত্র শিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026