1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:১৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফেইসবুকে পাবজি গেম বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে সিটিটিসি

মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫,
  • 174 Time View
153

মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফেইসবুকে ফেক আইডি খুলে পাবজি গেম বিক্রয়ের চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়া এক পেশাদার প্রতারককে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতের নাম- এম কে সিয়াম (২২)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি রাতে ঘটিকায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে গাইবান্ধা জেলা পুলিশের সহায়তায় সিয়ামকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন বিভাগ। এ সময় তার হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সিয়াম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নারীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ফেইক আইডি খুলে। সে উক্ত ফেইক আইডিতে পাবজি গেম বিক্রয়ের নানা চমকপ্রদ বিজ্ঞাপনের প্রচারণা চালাতো। পরবর্তীতে সে প্রতারণার মাধ্যমে ভিকটিমদের নিকট হতে বিকাশ/নগদ একাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো। এরূপ প্রতারণার শিকার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সিয়ামের বিরুদ্ধে গত ৫ জুন ২০২৪ তারিখ ডিএমপির শাহজাহানপুর থানায় একটি প্রতারণার মামলা রুজু করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়।

সিটিটিসি সূত্র আরো জানায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় প্রতারক সিয়ামের অবস্থান সনাক্ত করা হয়। অতঃপর সিটিটিসির একটি চৌকস আভিযানিক দল গাইবান্ধা জেলা পুলিশের সহায়তায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন জীবনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড উদ্ধার করা হয় এবং উক্ত মোবাইল ফোনে তিনটি ফেইক ফেইসবুক আইডি সনাক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সিটিটিসি জানায়, গ্রেফতারকৃত সিয়াম উল্লিখিত প্রতারণার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে আরো জানায়, সে গত দুই বছর ধরে এইরূপ প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026