1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৯:০৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফুলবাড়িয়ায় আলম এশিয়া বাস চু*রির সময় আ*টক দুই চু+র।

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২২, ২০২৫,
  • 261 Time View
100

ফুলবাড়িয়ায় আলম এশিয়া বাস চু*রির সময় আ*টক দুই চু+র।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ মাহবুবুল আলম। উপজেলা প্রতিনিধী, ফুলবাড়িয়া,ময়মনসিংহ।

গতকাল ফুলবাড়িয়ায়, ফুলবাড়িয়া টু ঢাকা রুটে যাতায়াতকারী আলম এশিয়ার একটি বাস চুরি হয়। ফুলবাড়িয়া থানায় এজাহার কৃত মামলার তথ্য অনুযায়ী বিস্তারিত উল্লেখ করা হলো : গ্রেফতারকৃত আসামী-১। শাহাদত হোসেন (২২) পিতা-মোঃ হাসমত আলী, মাতা-ফজিলা খাতুন, সাং-ফুলবাড়ীয়া উজানপাড়া (পৌরসভা ওয়ার্ড নং-০২), থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ, ২। আরিফ ইসলাম নিলয় (২০) পিতা-শফিউল্লাহ ভূইয়া, মাতা-শাহিনুর বেগম, নানা-ওমর সরকার, সাং-মধ্যপূর্ব চরবংশী ৫নং ওয়ার্ড (রুহুল আমীন কারীর বাড়ীর পশ্চিমপাশে) (ইউ/পি-২নং উত্তর চরবংশী), থানা-রায়পুর, জেলা-লক্ষীপুর দ্বয়কে মামলার ঘটনা সংক্রান্তে মামলার বাদী মোঃ সিরাজুল ইসলাম ওরফে সুরুজ (৬৫) একজন ব্যবসায়ী। তাহার নিজ মালিকানাধীন একটি বাসগাড়ী রেজিঃ নং-ময়মনসিংহ-ব-১১-০১৩৪, চ্যাসিস নং-MB1PBEFC3KAAK8391, ইঞ্জিন নং-KAHZ410882, যাহার বর্তমান বাজার মূল্য অনুমান-৫০,০০,০০০/-(পঞ্চাশ লক্ষ) টাকা ফুলবাড়ীয়া টু ঢাকা রোডে ‘আলম এশিয়া” নামে ভাড়ায় পরিচালনা করিয়া আসিতেছেন। উক্ত বাস গাড়ীটিতে নিয়োজিত ড্রাইভার মোঃ সোহেল রানা (৩৮) ফুলবাড়ীয়া টু ঢাকা রোডে নিয়মিত চালাইয়া আসিতেছে। বাদীর বাস গাড়ীটিতে সামান্য যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় গত-২০/০৬/২০২৫খ্রি: ৬/২০২৫খ্রি: তারিখ ফুলবাড়ীয়া লাহেরীপাড়া সাকিনস্থ মিলিনিয়াম ফিলিং ষ্টেশনের পার্কিং এর স্থানে গাড়ীটি পার্ক করিয়া মেরামত কাজ করা হয়। ২১/০৬/২০২৫খ্রি: তারিখ সকাল-১১.০০ টার সময় বাদীর বাস গাড়ীটি ফুলবাড়ীয়া হইতে যাত্রী নিয়া ঢাকা যাওয়ার সিরিয়াল থাকায় মেরামত কাজ শেষে ড্রাইভার মোঃ সোহেল রানা গাড়ীটি মিলিনিয়াম ফিলিং ষ্টেশনে পার্ক করিয়া রাখিয়া নিজ বাড়ীতে চলিয়া যায়। ইং-২১/০৬/২০২৫ তারিখ ভোর অনুমান-০৫.০০ ঘটিকার সময় ফুলবাড়ীয়া শ্রমিক ইউনিয়নের দেওখোলা শাখার সদস্য সাক্ষী-মোঃ গোলাম মোস্তাফা (৫০) ফুলবাড়ীয়া বাস ষ্ট্যান্ডে আসার পথে বাদীর বাস গাড়ীটি মিলিনিয়াম ফিলিং ষ্টেশনের পার্কিং স্থান হইতে বাহির করিয়া ময়মনসিংহের দিকে যাইতে দেখিয়া সিগন্যাল দিলেও সিগন্যাল না মানিয়া চলিয়া যাইতে থাকিলে বাদীর গাড়ীর ড্রাইভার মোঃ সোহেল রানাকে ফোন করিয়া বলে ‘তোমার গাড়ীর সিরিয়াল সকাল-১১.০০ টার সময় এখন কোথায় যাও, তখন বাদীর গাড়ীর ড্রাইভার সোহেল রানা বলে আমি তো বাড়ীতে গাড়ীটি ফুলবাড়ীয়া পেট্রোল পাম্পে পার্ক করা আছে। তখন শ্রমিক ইউনিয়নের সদস্য সহ বাদীর গাড়ীর ড্রাইভার ধারণা করে যে, বাদীর নিজ মালিকানাধীন বাস গাড়ীটি চুরি করার উদ্দেশ্যে নিয়া যাইতেছে। পরবর্তীতে শ্রমিক সাক্ষী গোলাম মোস্তফা ও ড্রাইভার সোহেল রানা তাৎক্ষনিক বাদীকে সহ ফুলবাড়ীয়া থানা পুলিশকে ঘটনার বিষয়ে অবহিত করিলে থানা পুলিশ দ্রুত ফুলবাড়ীয়া টু ময়মনসিংহ রোডে অভিযান পরিচালনা করিয়া স্থানীয় জনগনের সহায়তায় ফুলবাড়ীয়া টু ময়মনসিংহ মেইন রোডে কালীবাজাইল সাকিনস্থ মাছের আড়ৎ এর সামনে পাকা রাস্তায় বেরিকেড দিয়া গাড়ীটির গতিরোধ করিয়া আটক করে। আটকের সময় উক্ত আসামীদ্বয় সহ অজ্ঞাতনামা-২/৩ জন চোর দ্রুত বাস গাড়ী হইতে লাফ দিয়া দৌড়াইয়া পালানোর সময় উক্ত আসামীদ্বয়কে আটক করে। অজ্ঞাতনামা-২/৩ জন চোর দৌড়াইয়া পালাইয়া যায়। উল্লেখিত আসামীদ্বয়কে আটকের সময় উত্তেজিত জনতা গনপিটুনী দিয়া আহত করে। পরবর্তীতে থানা পুলিশ আসামীদ্বয়কে নিজ হেফাজতে গ্রহন করা সহ বাদীর নিজ মালিকানাধীন উল্লেখিত বাস গাড়ীটি জব্দ তালিকা মোতাবেক জব্দ করিয়া থানায় নিয়া আসেন। উল্লেখ্য যে, আসামীদ্বয়কে স্থানীয় জনতা পিটুনি দেওয়ায় তাহাদেরকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হইতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উক্ত আসামীদ্বয় অন্তঃজেলা চোর চক্রের সক্রিয়দলের সদস্য। তাহাদের চুরি করা একমাত্র পেশা। অজ্ঞাতনামা আসামীর নাম ঠিকানা সংগ্রহ এবং কাহাদের যোগ-সাজসে চোরাই উদ্ধারকৃত বাসগাড়ী কাহার নিকট বিক্রয় করিত, আর কাহারা অত্র চুরির ঘটনায় জড়িত আছে। উক্ত বিষয়ে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আসামীদ্বয়কে ০৫ (পাঁচ) দিনের পুলিশ রিমান্ডে আনিয়া অজ্ঞাতানাম্য আসামীদের নাম ঠিকানা সংগ্রহ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা একান্ত প্রয়োজন। আসামীদ্বয়ের নাম ঠিকানা যাচাই প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026