1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীকে মা*রধর, ৬ জন গ্রে*ফতার - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 23, 2026, 9:41 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীকে মা*রধর, ৬ জন গ্রে*ফতার

Reporter Name
  • Update Time : Saturday, May 31, 2025,
  • 155 Time View
102

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীকে মা*রধর, ৬ জন গ্রে*ফতার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সেক মোহাম্মদ আফজাল
বিশেষ প্রতিনিধি,

ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে মারধর এবং তার বাড়িঘর ভাঙচুর এর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা ও কর্মীদের বিরুদ্ধে। ৩০শে শুক্রবার মে শুক্রবার সন্ধ্যার পরে ফরিদপুর, ভাঙ্গা মহাসড়কের ভবুকদিয়া এলাকায় রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।ভুক্তভোগী ও হামলার শিকার বৈশাখী ইসলাম বর্ষা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের মেয়ে। তিনি জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব এবং সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

জানাগেছে কয়েক দিন ধরে বৈশাখীর ছোট বোনকে উত্ত্যক্ত করে আসছিলেন বিএনপি নেতার এক সমর্থকের ছেলে মোঃ শরিফ বেপারী, এর প্রতিবাদে থানায় অভিযোগ করলে শুক্রবার বিকেলে ভবুকদিয়া এলাকায় পুলিশ যায়, ওই সময় উত্ত্যক্তকারী যুবককে পুলিশ আটক করেন, পরে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। তখন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান তারা মোল্যার নেতৃত্বে বৈশাখী ইসলাম বর্ষাকে মারধরের ঘটনা ঘটে।

এই ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৈশাখী ইসলাম বর্ষার বাড়িতে ছুটে যান, তখন তাঁদের ওপর চড়াও হন স্থানীয় বিএনপির সমর্থকরা। এ সময় এক পুলিশ সদস্যকেও মারধর করেন ও গাড়ির ওপর হামলা চালায় উত্তেজিতরা। এর পর প্রতিবাদে ঢাকা”বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালীন যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় বিশিষ্টজনদের অনুরোধে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেয়। এর পর রাত ১০ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বৈশাখী ইসলাম বর্ষা” জানান-বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করায় পুলিশের সামনে তার চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করা হয়। তিনি আরও বলেন, আমাকে মারধর করার সময় বলে- আমাদের বিরুদ্ধে পুলিশের কাছে বলতে গেছিস কেন, এলাকায় কোনো সমন্বয়গিরি চলবে না।অতঃপর এই নেত্রী ফেসবুকের লাইভে এসে বিষয়টি তুলে ধরেন, এরপরই উত্তেজনা সৃষ্টি হয়। আর রাতেই তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে জানান। রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, পুলিশ ও সেনাবাহিনী।
এই বিষয়ে আরও জানতে, বিএনপি নেতা মোঃ বদিউজ্জামান তারা মোল্যার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
এঘটনার উত্যক্তকারী যুবক শরীফ বেপারী সহ ৬

জনকে আটক করেছে।
নগরকান্দা সার্কেলের অতিরিক্ত দায়িত্বরত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, একটি মেয়েকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট