
প্রভাতী প্রতিবেদন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পশ্চিম সুন্দরপুর হালদারকুল এলাকায় মদিনাতুল উলুম মুনিরীয়া ইসলামিয়া মাদরাসা উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ্ব মোঃ হোসেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবতা, ভ্রাতৃত্ব এবং শান্তির মহান শিক্ষা তুলে ধরেন। তারা বলেন, নবী করীম (সা.)-এর চরিত্র অনুকরণেই ব্যক্তিজীবন ও সমাজজীবন আলোকিত হতে পারে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কীরাত, হামদ-নাত, রুসুল পাঠ, সাধারণ জ্ঞান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মনোরম পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মঈনুউদ্দীন সাহেবের সভাপতিত্বে অত্র মাদ্রাসার শিক্ষক মোঃ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিরহাট বাজারের ব্যবসায়ি:আবছার উদ্দিন বাবুল, সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক: জনাব মুহাম্মদ ফরিদ আহম্মেদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী:জনাব মুহাম্মদ গিয়াস উদ্দিন সাহেব, সমাজসেবক ও শিক্ষানুরাগী: জনাব হাসান সাহেব, চট্টগ্রাম ব্যাক ব্যাংকের কর্মকর্তার:জনাব মুহাম্মদ ফয়েজ উল্লাহ, বিবিরহাট বাজারে ব্যবসায়ি:জনাব মুহাম্মদ শওকত, সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক:মুহাম্মদ মাঈনুল উদ্দিন, আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক:মিনহাজুল আবেদীন সোহেল, অভিভাবক থেকে:সারওয়ার আলম শাহিন, মুহাম্মদ ইমরুল হাসান ইমন, শুভেচ্ছা বক্তব্য :দিয়েছেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম আয়োজক মদিনাতুল উলুম মুনিরীয়া ইসলামিয়া মাদরাসার দায়িত্বশীলরা জানান, শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন, ধর্মীয় জ্ঞান বৃদ্ধি এবং মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা জাগ্রত করতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। আগামী দিনগুলোতেও এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বর্ণিল সাজসজ্জা, বেলুন, ব্যানার ও পরিবেশনায় দিনব্যাপী পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।