1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| ভোর ৫:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফকিরহাটের কাটাখালীতে বাস চালকের উপর হামলা: ৪ ঘন্টা সড়ক অবরোধ

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
  • Update Time : বুধবার, এপ্রিল ৯, ২০২৫,
  • 144 Time View
198

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ডে মাহিন্দ্রা চালক কর্তৃক বাস চালককে মারপিটের ঘটনায় খুলনার পূর্ব রূপসা বাস স্ট্যান্ড থেকে বাস মিনিবাস বন্ধ করে আন্দোলনে নামে শ্রমিকরা।

বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত চলে এই ধর্মঘট। দুপুর সোয়া ১২টায় ফকিরহাট মডেল থানা পুলিশ, কাটাখালী হাইওয়ে থানা পুলিশ, রূপসা থানা পুলিশ ও সেনাবাহিনীসহ যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করায় পুনরায় বাস চলাচল চালু হয়।

বাস চালক ও শ্রমিকরা জানান, সকালে রূপসা থেকে মোংলা লোকাল রুটে যাত্রী নিয়ে রওনা হন বাস চালক মোঃ বাচ্চু শেখ। সে পথিমধ্যে কাটাখালী বাস স্টান্ডে যাত্রী তুলতে গেলে মাহিন্দ্রা শ্রমিকদের বাঁধার সম্মুখীন হয়। একপর্যায়ে মাহিন্দ্রা চালক শ্রমিকরা বাস চালক বাচ্চু ও তার সহকারীকে মারপিট করে। বাচ্চু মারপিটের শিকার হয়ে পূর্ব রূপসা বাস স্ট্যান্ডে পৌঁছালে সাধারন শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন।একপর্যায়ে তারা মোংলা সরাসরি, মোংলা লোকাল, বাগেরহাট, রামপাল, ভান্ডার কোট রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। পরে শথশত বাস শ্রমিকরা মহাসড়কের রূপসা কুদির বটতলা মোড়ে বাস দিয়ে সড়ক অবরোধ করে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে ঢাকাসহ দক্ষিন অঞ্চলের ২১ জেলার সকল রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যার কারণে এসব রুটে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।

ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, বাস চলাচল বন্ধের খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ, রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহফুজুর রহমান, সেনাবাহিনী, হাইওয়ে থানা পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। পরে যানবাহন চলাচল শুরু করে। এখন পূর্ব রূপসা বাসস্ট্যান্ড ও হাইওয়ের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026