1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৮:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

প্রাণিসম্পদ কর্মকর্তাসহ পাঁচ জনকে মুচলেকা নিয়ে মুক্তি

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬,
  • 115 Time View
226

প্রাণিসম্পদ কর্মকর্তাসহ পাঁচ জনকে মুচলেকা নিয়ে মুক্তি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

​অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে গভীর রাতে সরকারি গো-খাদ্য ও ওষুধ পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে স্থানীয় জনতা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাউসার আলীসহ কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। তবে চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে রহস্যজনকভাবে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ায় এলাকায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
​প্রত্যক্ষদর্শী ও বাজারের নৈশপ্রহরী দোস্ত মোহাম্মদ জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) এবং ৫-৬ জন কর্মচারী মিলে একটি স্টিয়ারিং গাড়িতে সরকারি ফিডের বস্তা ও ওষুধের কার্টন তুলছিলেন। বিষয়টি সন্দেহ জনক মনে হওয়ায় তিনি তাৎক্ষণিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় লেবার সর্দার রিপনকে অবহিত করেন।
​খবর পেয়ে স্থানীয়রা ঘটনা স্থলে উপস্থিত হলে অভিযুক্তরা দ্রুত গাড়ি থেকে মালামাল নামিয়ে ফেলার চেষ্টা করেন। পরে নাচোল থানার ওসি আছলাম আলী ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ক্রেতা গাজু আলী (৪৮) ও চালক ফারিকুল (৪৯) কে আটক করেন। তবে কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতালের ভেতরেই অবস্থান করেন।
​পাচারের এই ঘটনার সাথে জড়িত হিসেবে যাদের নাম উঠে এসেছে তারা হলেন:
​ডাঃ কাউসার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
​আশিক, নারায়ণ, মাহিদুর ও বাবু, হাসপাতালের কর্মচারী।
​প্রশাসনের ভূমিকা ও জনরোষ
​বুধবার সকাল ১০টা পর্যন্ত ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের হাসপাতালে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া এবং ওসি আছলাম আলী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্তদের থানায় নিয়ে যান।
​তবে সচেতন মহলের অভিযোগ, সরকারি মালামাল চুরির মতো গুরুতর অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তদন্তের নামে নাটকীয় ভাবে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে, যা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

​এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, বিষয়টি তদন্তাধীন। তবে কী কারণে বা কার নির্দেশে অভিযুক্তদের কোনো মামলা ছাড়াই ছেড়ে দেওয়া হলো, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
২৮ জানুয়ারী ২০২৬ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026