1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৮:২৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

প্রশাসনের উদ্যোগে টেবুনিয়া বাজারে বড় ধরনের উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ১৮, ২০২৫,
  • 324 Time View
100

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মিনারুল ইসলাম (পাবনা):

টেবুনিয়া বাজারে মঙ্গলবার (১৭ জুন) প্রশাসনের উদ্যোগে বুলডোজার দিয়ে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই বাজারে বিশ্বরোডের দুপাশে প্রতিদিন অসংখ্য দোকানপাট বসায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ইতিপূর্বেও একাধিকবার উচ্ছেদ হলেও কয়েকদিন যেতে না যেতেই আবার আগের অবস্থায় ফিরে আসে। সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় এ অভিজানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম।

টেবুনিয়া বাজারের বিশরোডের মাঝে ডিভাইডার থাকায় সড়ক আরও সংকুচিত হয়ে গেছে, পুরো বাজার এলাকায় ডিভাইডারের দুপাশেই বিভিন্ন ফলের দোকান, মাছের দোকান, মাংসের দোকান, মাটি ও বাঁশের তৈরি দ্রব্যাদি, ধান, মুরগি, তরি—তরকারি, সিএনজি, অটো রিকশা, কাঠের টেবিল, চেয়ার, চৌকি, বিভিন্ন ফসল ইত্যাদিতে ভরপুর থাকে। বিশেষ করে হাটের দিনে এসব মালামালের দোকান প্রচুর পরিমাণে হওয়ায় বিশ্বরোডে চলাচলের প্রায়ই অযোগ্য হয়ে যায়। ওয়ান ওয়েতেও বড় বাস, ট্রাক যেতে পারে না, প্রায়ই ঘটে থাকে দুর্ঘটনা।

বুলডোজার দিয়ে মহাসড়কের দু’পাশের অবৈধ দখলদারি ঘর, ছাপড়া, আধা পাকা ঘর সবকিছু ভেঙে ফেলা হয়েছে। এই উচিত অভিযান পরিচালনা কালে পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম এর সাথে উপস্থিত ছিলেন মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুনতাজ আলী।

উল্লেখ্য, অভিযান পরিচালনার আগে মাইকিং করে অবৈধ স্থাপনা সহ সবকিছু প্রশাসনের পক্ষ থেকে ১০—০৬—২০২৫ তারিখের মধ্যে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। পূর্ব ঘোষণা মোতাবেক ১৭ জুন সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জনগনের দাবি এই উচ্ছেদ অভিজানের পর যেনো আবারো অবৈধ দখল না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026