1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৯:১১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

প্রজা ছাড়া রাজার কোনও মূল্য নেই — জনমানুষের প্রত্যাশা ও বাস্তবতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ২০, ২০২৫,
  • 155 Time View
134

প্রজা ছাড়া রাজার কোনও মূল্য নেই — জনমানুষের প্রত্যাশা ও বাস্তবতা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

✍️ মোঃ দোয়েল আহম্মেদ
বাগমারা উপজেলা প্রতিনিধি

ভালোবাসা একজন মানুষ। যার ব্যক্তিত্ব, আচার-আচরণ ও নেতৃত্বের গুণে এলাকার মানুষ তাকে শ্রদ্ধা করে, ভালবাসে। সাধারণ জনগণের সুখ-দুঃখের সাথেই তার জীবনের পথচলা। তিনি যেন এক আস্থার প্রতীক — এক সুশাসনের প্রতিচ্ছবি।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, তার কাছের মানুষ, অর্থাৎ তার ছোট ভাই, সম্পূর্ণ বিপরীত চরিত্রের। এলাকার ছেলে-পেলেদের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে বহু আগেই। তিনি নিজের স্বার্থেই বেশি চিন্তিত, আর এই আত্মকেন্দ্রিকতা থেকেই সে নিজের ইচ্ছামতো চলাফেরা করতে চায়, সকলকে নিয়ন্ত্রণ করতে চায়। অথচ সমাজে যারাই নেতৃত্বের আসনে বসে, তাদের উচিত মানুষের কথা শোনা, তাদের ভালো-মন্দ বোঝা।

এই ছোট ভাইয়ের কর্মকাণ্ড এলাকার তরুণদের মনে বিরূপ প্রভাব ফেলেছে। তারা প্রশ্ন তুলছে— “যাকে আমরা ভালোবাসি, যার পাশে থাকতে চাই, তার আশপাশে এমন একজন থাকলে আমরা কিভাবে আস্থা রাখব?” এমন পরিস্থিতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠে একটি প্রবাদ— “প্রজা না থাকলে রাজার কোন মূল্য নেই।”

একজন ভালো মানুষের চারপাশে যদি এমন মানুষ থাকে যারা জনমানুষের মনজয় করতে ব্যর্থ, বা মানুষকে সম্মান না করে শুধুই নিজের ফায়দা লুটে নিতে চায়, তাহলে সেই ভালো মানুষটির জনপ্রিয়তা এবং অবস্থানও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। রাজা যেমন কেবল সিংহাসনে বসেই রাজা নন, তিনি রাজা তখনই, যখন তার প্রজারা তাকে ভালোবাসে, সম্মান করে, এবং তার নেতৃত্বে নিরাপদ বোধ করে।

জনগণের ভালোবাসা ও সমর্থন পাওয়া যেমন কঠিন, তা টিকিয়ে রাখা আরও কঠিন। আর সেই চ্যালেঞ্জ তখনই আরও বড় হয়ে ওঠে, যখন নিজের কাছের কেউ এই ভালোবাসাকে আঘাত করতে থাকে।

এখন সময় এসেছে— সকল নেতৃস্থানীয় ব্যক্তিকে বুঝতে হবে, জনগণই রাজনীতির প্রাণ। আর তাদের ইচ্ছা-অনিচ্ছা, সম্মান-অসম্মান, এসবের উপর দাঁড়িয়ে থাকে নেতৃত্বের ভিত্তি। তাই ব্যক্তিগত স্বার্থ না দেখে, সকলের কল্যাণে কাজ করাই হোক আমাদের অঙ্গীকার।

শেষ কথা:
ভালোবাসা শুধু এক ব্যক্তিকে ঘিরে নয়, তার আশপাশের মানুষের আচার-আচরণও সেই ভালোবাসাকে প্রভাবিত করে। তাই বলতেই হয় — “প্রজা ছাড়া, রাজার কোনও মূল্য নেই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026