1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| ভোর ৫:৩৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

প্যানেল চেয়ারম্যান দ্বন্দে গোবিন্দগঞ্জে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ

মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫,
  • 129 Time View
72

মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চেয়ারম্যান বিহীন স্থবিরতা দেখা দিয়েছে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রমে।

ইউপি সুত্রে জানা যায়,গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধানকে গত ১ ফেব্রুয়ারি, ২০২৫ ইং তারিখে উপজেলা বিএনপির অফিস ভাংচুরের মামলায় গ্রেফতার করে গাইবান্ধা জেল হাজতে প্রেরন করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরে প্যানেল নির্বাচয় হয়। সেই প্যানেল কে বাতিল করে, নতুন করে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করার জন্য জোড় তাগিদ চালানো কে কেন্দ্র করে পরিষদের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

কয়েকজন ইউপি সদস্য জানান, চেয়ারম্যান না থাকায় ও বর্তমানে প্যানেল চেয়ারম্যানের অনুমোদন আসতে দেরী হওয়ায় জন্মনিবন্ধন সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স,পরিচয়পত্র না পাওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে ইউনিয়নবাসী চরম ভোগান্তিতে পড়েছেন৷ জন্মনিবন্ধন সনদ না পাওয়ায় ভোটার হালনাগাদেও অনিশ্চয়তা দেখা দিয়েছে৷

তারা আরো বলেন, চেয়ারম্যানের স্বাক্ষর ও সীল দিতে না পারায় ইউনিয়নের বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার কার্ড অনুমোদনে জটিলতা তৈরি হতে পারে। ফলে উপকারভোগীরা সরকারের দেওয়া অনুদান থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় আছেন।

মহিমাগঞ্জ ইউনিয়নের কয়েক জন ভোটার জানান, আমাদের খুব সমস্যা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের সামনে ভোটার হওয়ার জন্য কাগজ পত্র গুলো সঠিক করে নিতে পারছি না। আমাদের সমস্যা গুলো জেলা প্রসাশকের কাছে দ্রুত সমাধান করার অনুরোধ করছি। সেই সাথে জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, আয় সনদ সহ বিভিন্ন প্রত্যয়ন পত্র জটিলতায় ভোগান্তি থেকে উত্তরণের জন্য প্যানেল চেয়ারম্যানের প্রয়োজনীয়তা অনুভব করছি।

উক্ত বিষয়ে মহিমাগঞ্জ ইউপি সচিব মোঃ নুর ইসলাম জানান, উর্ধ্বতন কর্মকতা, ইউএনও মহোদয় নির্দেশনা দিলে তবেই অফিসিয়াল কার্যাবলী স্বচল রাখা সম্ভব। বিশেষ করে জন্মনিবন্ধন সাইডটি চেয়ারম্যানের ইউজার আইডি থেকে উর্ধ্বতন কর্মকতাকে প্রেরণ করতে হয়। এছাড়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, প্রত্যয়ন প্রদান এবং গ্রাম্য আদালত পরিচালনা চেয়ারম্যানের এখতিয়ার ভুক্ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, চেয়ারম্যান না থাকার কারণে সৃষ্ট জটিলতার বিষয়টি নিয়ে আমরা জেলাতে চিঠি পাঠিয়েছি। পরবর্তী নির্দেশনা মোতাবেক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026