1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:০১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পোরশায় বিএনপির মহাসমাবেশ: পরিবর্তনের প্রত্যাশায় মানুষের ঢল

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ২৩, ২০২৫,
  • 146 Time View
292

এম,এ,মান্নান,(নওগাঁ) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পোরশা উপজেলা শাখার উদ্যোগে নওগাঁ জেলার পোরশা উপজেলার সারাইগাছি হাই স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠ ও আশপাশ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অসংখ্য মোটরসাইকেল শোভাযাত্রা, মিছিল এবং পথসভা শেষে হাজারো মানুষ মাঠে উপস্থিত হন। মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, যেনো মানুষের ঢল নেমেছে এক মহাসমাবেশে।নেতা–কর্মীদের উপস্থিতি জনসভায় নতুন প্রাণ আনলোএ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (৪৬) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান।তিনি বলেন, “এই দেশ স্বাধীনতার দেশ, গণতন্ত্রের দেশ। জনগণের ভোটাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই আমার প্রথম প্রতিশ্রুতি। জনতার সমর্থনই আমার শক্তি।” তার বক্তৃতার প্রতিটি শব্দে মানুষের সাড়া ও করতালি জনসভায় প্রমাণ করেছে তিনি জনগণের আস্থাভাজন।

সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক সদস্য সচিব নওগাঁ জেলা বিএনপি’র সম্মানিত নেতা মোঃ বায়োজিদ হোসেন পলাশ। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, বেকারত্ব এবং সুষ্ঠু নির্বাচনের দাবি তুলে ধরেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মোহাম্মদ খাইরুল আলম গোল্ডেন – সাংগঠনিক সম্পাদক, নওগাঁ জেলা বিএনপি,মোহাম্মদ আমিনুল ইসলাম বেলাল – সাবেক যুগ্ম আহ্বায়ক, নওগাঁ জেলা বিএনপি,মোহাম্মদ আব্দুল নূর – সাবেক সভাপতি, সাপাহার উপজেলা বিএনপি,মোহাম্মদ সারোয়ার জান চৌধুরী লাবু – সাধারণ সম্পাদক, সাপাহার উপজেলা বিএনপি,মোহাম্মদ মোখলেছুর রহমান মুকুল – সাবেক যুগ্ম আহ্বায়ক, সাপাহার বিএনপি

এছাড়াও যুবদল, কৃষকদল এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য বক্তব্য রাখেন—মোঃ মাসুদ হায়দার টিপু – নেতা, নওগাঁ জেলা যুবদল,মোহাম্মদ রুহুল আমিন মুক্তার – সদস্য সচিব, যুবদল,এটিএম রওশানুল হক – সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুবদল,মোঃ মমিনুল ইসলাম চঞ্চল – আহ্বায়ক, কৃষকদল,এটিএম ফিরোজ দুলু – সদস্য সচিব, কৃষকদলতাদের বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোদাচ্ছের রহমান। এবং সঞ্চালনা করেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুল ইসলাম।তাদের সুসমন্বিত ব্যবস্থাপনার কারণে জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। এই জনসভা শুধু একটি নির্বাচনী অনুষ্ঠান নয় এটি ছিলো মানুষের আকাঙ্ক্ষার প্রকাশ। মাঠে উপস্থিত মানুষ, স্লোগান, করতালি এবং বক্তব্যে একটি বিষয় স্পষ্ট— মোঃ মোস্তাফিজুর রহমান এ অঞ্চলের মানুষের আস্থা, বিশ্বাস এবং পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন।

সভায় মানুষের অভাবনীয় উপস্থিতি প্রমাণ করেছেজনগণ পরিবর্তন চায়,ন্যায্য অধিকার চায় এবং বিএনপি প্রার্থীর প্রতি তাদের গভীর সমর্থন রয়েছে।পোরশার এই নির্বাচনী মহাসমাবেশ আগামী জাতীয় নির্বাচনে পরিবর্তনের শক্তিশালী বার্তা দিয়েছে। জনগণের জোয়ার, নেতৃবৃন্দের বক্তব্য এবং আন্দোলনের ভাষা ইঙ্গিত করছে এই নির্বাচনে জনতার পাশে, জনগণের কণ্ঠস্বর হিসেবে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান হতে পারেন আগামী দিনের প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026