1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
পোয়ালপালায় আ*গুন: জমি বি*রোধে ষাটোর্ধ্ব কৃষকের সর্ব*নাশ, তদন্তে পুলিশ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 24, 2026, 1:01 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

পোয়ালপালায় আ*গুন: জমি বি*রোধে ষাটোর্ধ্ব কৃষকের সর্ব*নাশ, তদন্তে পুলিশ

Reporter Name
  • Update Time : Sunday, June 15, 2025,
  • 153 Time View
58

পোয়ালপালায় আ*গুন: জমি বি*রোধে ষাটোর্ধ্ব কৃষকের সর্ব*নাশ, তদন্তে পুলিশ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মো: আজাদুল ইসলাম

জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নাটোরের বড়াইগ্রামে ষাটোর্ধ্ব এক কৃষকের পোয়ালপালায় আগুন দিয়েছে প্রতিপক্ষ—এমন অভিযোগ পাওয়া গেছে। এতে কৃষকের প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে বড়াইগ্রাম উপজেলার শরিষাহাট (উত্তরপাড়া) গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ জুন রাত ৩টার দিকে আতাহার আলীর ছেলে হাবিব হোসেন, তার বাবা-মায়ের ইন্ধনে কৃষক নূর মোহাম্মদ মণ্ডলের জমিতে রাখা শুকনো পোয়ালে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পোয়ালসহ আশপাশের গাছপালা পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী সলিম ফজদার ও ইমান আলী জানান, তারা আগুনের ঘটনা রাতেই প্রত্যক্ষ করেছেন।
নূর মোহাম্মদ বলেন, “সারা বছরের কষ্টের ফসল জমিয়ে রেখেছিলাম। সেই পোয়ালে আগুন দিয়ে ছাই করে দিলো। রাতভর চোখের সামনে পুড়ে গেল—কিছুই করতে পারলাম না।”

এ ঘটনায় তিনি বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলাম সারোয়ার বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে এক নম্বর বিবাদী হাবিব হোসেন বলেন,
“এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পূর্ব শত্রুতার জেরে আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট