1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ৯:৫৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পৈতৃক সম্পত্তি আত্মসাৎ ও বাড়ি ছাড়া, দুই ছেলের বিরুদ্ধে বাবা’র অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 200 Time View
139

নিজস্ব প্রতিবেদকঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করতে দুই ছেলে তাদের বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী বাবা মো. আব্দুল খালেক হবিগঞ্জ জেলা শায়েস্তাগঞ্জ থানায় দুই ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল খালেক (৬০) তার দুই ছেলে রাসেল মিয়া (২২) ও দুলাল মিয়াকে (২৪) নিয়ে পৈতৃক বাড়িতে থাকতেন। প্রায় দুই বছর আগে রাতে দুই ছেলে ও তাদের স্ত্রী’রা মিলে আব্দুল খালেককে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।

লিখিত অভিযোগে আব্দুল খালেক উল্লেখ করেন, তাঁর স্ত্রী প্রায় ১১ বছর আগে মারা যান। এরপর তিনি দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন নিজস্ব সম্পত্তিতে। তিনি ব্যবসায়ী কাজে প্রায়শই গ্রামের বাইরে গেলে তার অনুপস্থিতিতে ছেলেরা তাদের স্ত্রীসহ পৈতৃক বাড়ি ও সম্পদ দখলের চেষ্টা করত বলেও জানান। তিনি বাড়ি ফিরলে তারা তাকে নানাভাবে ভয়ভীতি দেখাত, শারীরিক ও মানসিক নির্যাতন করত। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হতো।
অভিযোগে আরও বলা হয়েছে, আব্দুল খালেকের ছেলে রাসেল ও দুলাল এবং তাদের স্ত্রী’ রা মিলে তার তিন ভাইকেও মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তাদের বিরুদ্ধে মাদক সেবনেরও অভিযোগ রয়েছে। আব্দুল খালেক মিয়া কোথাও বিচার না পেয়ে এখন শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে ছোট্ট চায়ের দোকান ও রেলস্টশনে পাশে টিনসেডে একটি ভাড়া বাসায় আশ্রয়ে জীবনযাপন করছেন।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে একাধিক লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও আব্দুল খালেকের দাবি, তিনি এখনো সুষ্ঠু বিচার পাননি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026