1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ২:১৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পেকুয়ায় কুকুরের কামড়ে শিশুসহ আহত-২০ এলাকায় আতঙ্ক বিরাজ 

বিশেষ প্রতিবেদক 
  • Update Time : বৃহস্পতিবার, মে ১, ২০২৫,
  • 187 Time View
125

বিশেষ প্রতিবেদক 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশু সহ ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে , এ ঘটনায় লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। ৩০ এপ্রিল বুধবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সময়ের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুত্বর আহতদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। আহতরা হলেন মাতবর পাড়ার নাছিরের পুত্র সাইদুর রহমান (৮), নতুন পাড়ার আবু ছিদ্দিকের পুত্র আলিফা (১৮ মাস), শওকতের পুত্র আবরার (৭), রিদুয়ানের মেয়ে আফিফা (৫), নুরুল আজিম (২৪), উত্তর মেহের নামা গ্রামের মৃত আহমদ ডিলারের পুত্র কামাল হোসেন (৭০), উত্তর মেহের নামা গ্রামের ছরওয়ারের মেয়ে ফারিহা ইসরাত জারিয়া (৯), মাতব্বর পাড়ার আলমগীরের পুত্র সুমন (১৬), আবদুল আজিজ (১১), জাইমা (২), আরিয়ান (৬), পারভীন (৩৮), রিয়া মণি (১১), শাহীন আলম (১২), দিলোয়ারা বেগম (৭০) ও আহত অন্য ৩ জনের নাম পাওয়া যায়নি।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, ওই সময়ে একটি কুকুর পেকুয়া আন্নর আলী মাতব্বর পাড়া, নতুন পাড়া ও আহমদ ডিলার চৌমুহনী, তেলিয়া কাটা, উত্তর মেহের নামাসহ বিভিন্ন এলাকায় হানা দেয়। এ সময় শিশু, বৃদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়। পেকুয়া সরকারী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তৌহিদুল ইসলাম জানান, বিকেলের দিকে অন্তত ২০ জন রোগী কুকুরের কামড়ে আহত হয়ে ভর্তি করা হয়েছে। আহতদের কোমরে, পিঠে ও শরীরের বিভিন্ন জায়গায় কামড় দিয়েছে। তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। চিকিৎসা চলমান রয়েছে। কিছু রোগীকে ভর্তি দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। ১৭ জন রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পর থেকে পুরো উপজেলা কুকুর আতংক ছড়িয়ে পড়েছে, অভিভাবকরা বিশেষ করে শিশুদের বাড়ীর বাইরে খুব একটা বের হতে দিচ্ছে না, প্রয়োজনের তাগিদে বের হলেও অতিরিক্ত সর্তকর্তার সহিত চলাচল করতেছে। উল্লেখ্য যে, বেশ কয়েক বছর ধরে সরকারি ভাবে কুকুর নিধন কর্মসূচি বন্ধ রয়েছে, সচেতন মহলের দাবি অতিদ্রুত সময়ের মধ্যে কুকুর নিধন কর্মসূচি আবারও চালু করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026