1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৪:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পৃথিবীতে সবচেয়ে নিরব, সবচেয়ে শক্ত অথচ সবচেয়ে ভাঙা মানুষটির নাম “বাবা”

মোঃ গোলাম মোস্তফা
  • Update Time : রবিবার, মে ৪, ২০২৫,
  • 436 Time View
526

মোঃ গোলাম মোস্তফা:
পৃথিবীতে বাবাই একমাত্র মানুষ যিনি সব কিছুর বিনিময়ে তার সন্তানদের এবং পরিবারের সবাইকে ভালো রাখতে চান।বাবা সব সময় নিজের জীবন বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তিত।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

তিনি কান্না লুকিয়ে রাখেন, দুঃখ গিলে ফেলেন, ক্লান্তি চেপে রাখেন। বাবারা কাঁদেন না—এটা সমাজ শেখায়। কিন্তু প্রতিটি বাবার মনেও লুকানো থাকে এক সমুদ্র গোপন ক*ষ্ট।

একজন বাবা সারাজীবন পরিশ্রম করেন পরিবারের জন্য, বিশেষ করে সন্তানের জন্য। তার নিজের কোনো চাওয়া থাকে না, থাকলেও তা মুখ ফুটে বলেন না। শখের জামা কেনেন না, প্রিয় খাবার খেতে পারেন না, কখনো ক্লান্ত হলেও অফিসে যান সময়মতো—শুধু যেন সন্তানের মুখে হাসি থাকে। বাবার জীবনটা যেন একটা ছায়ার মতো। দিনের আলোয় দেখা যায় না, কিন্তু সূর্য ডোবার পর যখন অন্ধকার নামে, তখন টের পাওয়া যায় সেই ছায়া কতটা আপন ছিল।

একটা সময় আসে, যখন সন্তানেরা বড় হয়, নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তখন অনেক বাবা চুপচাপ হয়ে যান। তারা ফোন করে না, শুধু অপেক্ষা করেন একটুখানি খবরে। রাতে খাবার টেবিলে বসে বলেন না, “তোমার কথা খুব মনে পড়ে”—শুধু চুপচাপ চেয়ে থাকেন খালি চেয়ারের দিকে।
এই সমাজে মায়ের অনুভূতি নিয়ে অনেক কথা হয়, গল্প হয়, কবিতা লেখা হয়। কিন্তু বাবারা যেন চিরকাল উপেক্ষিত এক নায়ক। অথচ তিনিই তো পরিবার নামক নাট্যমঞ্চের সবচেয়ে বড় চরিত্র।

বাবাদের ক*ষ্ট প্রকাশহীন, ভাষাহীন, কিন্তু তীব্র। তাঁরা বলেন না—“আমার শরীরটা ভালো না”, বলেন—“তুই ভালো থাক, আমি ঠিক আছি।” তাঁরা বলেন না—“আমি আজ খুব একা”, বলেন—“তোর মা আছে তো, আমি ঠিক আছি।” এই “ঠিক আছি” শব্দের আড়ালেই লুকিয়ে থাকে বাবাদের সব না-বলা কান্না, সব গোপন ক*ষ্ট।

তাদের জন্য বেশি কিছু হয়তো করা যায় না, কিন্তু একটিবার ফোন করে বলা যায়—“বাবা, আমি তোমাকে ভালোবাসি।” এই ছোট্ট কথাটাই হয়তো হয়ে উঠতে পারে তার সমস্ত ক*ষ্টের বিদায়।
জীবন চক্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026