1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
পূর্ব বিরোধের জেরে আতঙ্কে গৃহবন্দী পরিবার, প্রশাসনের সহায়তা না পেয়ে ক্ষোভ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 11:19 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

পূর্ব বিরোধের জেরে আতঙ্কে গৃহবন্দী পরিবার, প্রশাসনের সহায়তা না পেয়ে ক্ষোভ

মোঃ নাজিম মিয়া,স্টাফ রিপোর্টার:
  • Update Time : Monday, May 12, 2025,
  • 97 Time View
66

মোঃ নাজিম মিয়া,স্টাফ রিপোর্টার:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কমলগঞ্জ (মৌলভীবাজার):পূর্ব বিরোধের জেরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে একটি পরিবার গত এক সপ্তাহ ধরে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। আবুল কাশেম দুরুদের পরিবার অভিযোগ করছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি বাছিদ মিয়া ও তার অনুসারীদের হুমকিতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে বাছিদ মিয়া তাদের নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছে। সম্প্রতি পরিস্থিতি চরমে পৌঁছালে তারা কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তবে অভিযোগ দাখিলের পরও তারা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন তারা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, পরিবারের শিশু ও নারীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। শিশুরা স্কুলে যেতে পারছে না, পুরুষ সদস্যরাও কাজের জন্য বাড়ি ছাড়তে পারছেন না। পুরো পরিবারই ভয়ে গৃহবন্দী অবস্থায় আছে।

আবুল কাশেম দুরুদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, “আমরা শান্তিতে বসবাস করতে চাই। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।”

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট