1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৪:৪১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পুলিশ কাউকে এরেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিতে হবে

কুষ্টিয়া প্রতিনিধি:
  • Update Time : শনিবার, মার্চ ১, ২০২৫,
  • 180 Time View
191

কুষ্টিয়া প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পুলিশ কাউকে এরেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন বিএনপি নেতার ভাই ও এক সরকারী কর্মকর্তা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ১মিনিট ২২ সেকেন্ডের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

ভাইরাল সেই বিএনপি নেতার ভাই ও সরকারী কর্মকর্তার নাম শেখ রাসেল।

তিনি কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, পান্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলনের ভাই এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের উপ-পরিচালক। বর্তমানে তিনি ময়মনসিংহে কর্মরত আছেন।

ভাইরাল সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কে কি করেছে, কে আওয়ামী লীগ করেছে, সেটা বিষয় না। সবাই আমাদের মানুষ। সবাই চৌরঙ্গীর মানুষ। এদেরকে পুলিশ এরেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকেও গ্রেপ্তার করা হয়, আমরা সবাই মিলে থানা ঘেরাও করবো। কিডা কোন দল করেছে এটা দেখার বিষয় না।

জানা যায় , কুমারখালী উপজেলার চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধায় সমাপণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবিষয়ে শেখ রাসেল বলেন, বক্তব্যটার মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি, কোনো নিরাপরাদ মানুষ যেন হয়রানির শিকার না হয়। তারপরেও যদি অন্যকিছু বলে থাকি তা হলো স্লিপ অবটাং।

কুমারখালী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান, এমন বক্তব্যের তীব্র নিন্দা জানায়। এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক হয়নি। বিএনপি তা সমর্থন করে না।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, এমন বক্তব্য সমীচীন নয়। পুলিশ কারো কথা মতো চলবে না। পুলিশ তার নিজস্ব গতিতেই চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026