1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ২:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই। 

মহিদুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫,
  • 187 Time View
119

মহিদুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান। এ ঘটনায় ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে। ছিনতাই মাদক মামলার আসামী ফরিদ শেখ একই এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে। সে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আবুল কালাম আজাদ (৪৭), মো. মিন্টু শেখ (৫৫), আবুল কালাম আজাদের স্ত্রী মোসা. সেফালী বেগম (৪৩), মোসা. নাসিমা বেগম (২৮), মোসা. শিমু বেগম (২০) এবং সোহাগী বেগম (২৫)।

পুলিশ জানায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে ৩১০ পিস ইয়াবা এবং চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় ফরিদকে হাতকড়া পরানো অবস্থায় গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হলে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়।

এতে বাধ্য হয়ে তার হাতের হাতকড়া খুলে দেওয়া হয়। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ফরিদ শেখকে মাদকসহ গ্রেপ্তারের পর তার পরিবার আমাদের ওপর হামলা চালায়। এতে এসআই ওয়াহিদুল হাসান আহত হয়েছেন এবং তিনি রাজবাড়ী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন,ফরিদ শেখ একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ফরিদ এবং তার স্ত্রীকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026