1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
পুঠিয়ার বিড়ালদহ মাজারে মোঃ মিঠুন মোল্লা'র উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 24, 2026, 2:50 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

পুঠিয়ার বিড়ালদহ মাজারে মোঃ মিঠুন মোল্লা’র উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরন

মোঃ সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরো চীফ, রাজশাহী
  • Update Time : Tuesday, January 14, 2025,
  • 187 Time View
81

মোঃ সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরো চীফ, রাজশাহী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিঠুন মোল্লা।

 

জানুয়ারি ১৪, মঙ্গলবার ২০২৫ ইং পুঠিয়া উপজেলার ০৩ নং বানেশ্বর ইউনিয়নের ০৫ নং বিড়ালদহ ওয়ার্ডের বিড়ালদহ মাজারে দুপুর ২:৩০ মিনিটে বিএনপির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিঠুন মোল্লা এর উদ্যোগে গরিব, দুখী, অসহায়, দুস্থ দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন।

 

এ সময় কম্বল বিতরণী অনুষ্ঠানের আয়োজক মোঃ মিঠুন মোল্লা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আমি ও আমার কিছু যুবনেতা মিলে আপনাদের পাশে এসেছি। আমি একজন রাজনীতিবিদ আমার সামর্থ্য সীমিত। যা আছে তা নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চান।

 

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন পুঠিয়া উপজেলা যুবদল নেতা আহসান হাবীব তারা তাদের বক্তব্যে বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমি লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার নির্দেশে এই বিড়ালদহ গ্রামে প্রকাশ্যে মিঠুন মোল্লার বাবা ও ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তারই সাথে হত্যার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাই।

 

অনুষ্ঠানে কম্বল নিতে এসে হতদরিদ্র বেলি বেগম বলেন, তীব্র শীতে আমরা অনেক কষ্ট পাচ্ছি। কম্বল পেয়ে আজ আমরা অনেক খুশি মিঠুন বাবা আজ আমাদের হাতে কম্বল তুলে দিয়েছে। সে গরিব দুঃখীর কষ্ট বুঝে সে সব সময় আমাদের পাশে ছিল। আমরা চাই সে এভাবে মানুষের পাশে যেনো থাকতে পারে।

 

উক্ত শীতবস্ত্র (কম্বল) বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম নবী, পুঠিয়া উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান সোহেল, ০৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আজবাহার আলী , ০৯ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বারী, মোঃ ওয়াসিম, মোঃ মাসুদ দেওয়ান, সুমন, সবুজ, সীমান্ত সহ ছাত্রদল, যুবদল, বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অত্র এলাকার সাধারণ জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট