1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:৫২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পীরগাছায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার

মোঃ জমির উদ্দিন, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : রবিবার, মে ৪, ২০২৫,
  • 176 Time View
153

মোঃ জমির উদ্দিন, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রংপুরের পীরগাছায় ষষ্ঠ শ্রেণির মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল (৩ মে) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী। এর আগে গত শুক্রবার বিকেল ৪ টায় ঢাকার সাভার থানা এলাকার এক অটো স্ট্যান্ড থেকে র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পীরগাছা থানার এসআই রফিকুল ইসলাম।

গ্রেফতারকৃত আব্দুর রশীদ (৪৫) কাউনিয়া থানার হরিচরণ লস্কর (বালাপাড়া) এলাকার মেহের আলীর পুত্র।বৈবাহিক সূত্রে পীরগাছা উপজেলার অনন্দানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামে গত দশ বছর থেকে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছে।

থানার মামলা সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার অনন্দানগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের এক কৃষকের মাদ্রাসা পড়ুয়া কন্যাকে বাড়িতে রেখে তার পিতা ও মাতা কাজে যায়। ঘটনার দিন গত ২২ এপ্রিল দুপুরে ওই মাদ্রাসা ছাত্রীকে বাড়িতে একাকী পেয়ে যৌন লালসা মিটানোর কু প্রস্তাব দেন প্রতিবেশী আব্দুর রশিদ। ওই ছাত্রী এতে রাজী না হলে জোর পূর্বক ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় মাদ্রাসা শিক্ষার্থী চিৎকার দিলে প্রতিবেশিরা এসে ধর্ষক কে আটকানোর চেষ্টা করলে ধর্ষক পালিয়ে যায়। পরে মাদ্রাসা ছাত্রী মা কুলছুম বেগম বাদী হয়ে পীরগাছা থানায় মামলা দায়ের করে। তারপর থেকেই ধর্ষক পলাতক ছিলো।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ঢাকার সাভার থেকে ধর্ষককে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026